বর্ষারাতের ডিনারে চিরাচরিত খিচুড়ি-ডিমভাজার বদলে হোক সুস্বাদু স্যুপ, রইল ৫ সহজ রেসিপি

বর্ষারাতের ডিনারে চিরাচরিত খিচুড়ি-ডিমভাজার বদলে হোক সুস্বাদু স্যুপ, রইল ৫ সহজ রেসিপি

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বৃষ্টিভেজা সন্ধে মানেই চা-পকোড়া, অথবা মাছভাজা-খিচুড়ি এখন ক্লিশে। তার চেয়ে বরং স্বাদ বদলাতে বানানো যেতে পারে অভিনব স্বাদের নিরামিশ স্যুপ। কেনা স্যুপ পাউডার কেবল গরম জলে গুললেই স্যুপ তৈরি হয়। তবে তাতে নানা ধরনের ক্ষতিকারক উপকরণ মেশানো থাকে। থাকে প্রিজারভেটিভ-ও।

স্যুপ বানানো আদতে কিন্তু একেবারেই ঝক্কির কাজ নয়। সহজ কিছু উপাদান থাকলেই তৈরি হয়ে যাবে (5 Comforting Soup Recipes)। বৃষ্টির স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় খেতে ভালো লাগবেই। স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত কার্যকরী।

আরও পড়ুন:

5 Comforting Soup Recipes Perfect for Rainy Monsoon Days
সহজ উপকরণের সাহায্যে বানানো যায় বাড়িতেই।

১. সুইট কর্ন স্যুপ

উপকরণ
• সুইট কর্ন – ১ কাপ
• পেঁয়াজ কুচি – ২ টেবিলচামচ
• রসুন কুচি – ১ চা-চামচ
• মাখন – ১ টেবিলচামচ
• কর্নফ্লাওয়ার – ১ টেবিলচামচ (অল্প জলে গুলে নিন)
• জল/ভেজিটেবল স্টক – ৩ কাপ
• লবণ ও গোলমরিচ

প্রণালি
মাখনে রসুন ও পেঁয়াজ ভেজে নিন। সুইট কর্ন দিয়ে ২–৩ মিনিট নাড়ুন। মাপমতো লবণ ও গোলমরিচ দিন তাতে। জল/স্টক ঢেলে ১০ মিনিট ফুটিয়ে নিন। কর্নফ্লাওয়ার মিশিয়ে আরও ২ মিনিট ফুটতে দিন। অল্প গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

২. পাতিলেবু-ধনেপাতার স্যুপ

উপকরণ
• ধনেপাতা কুচি – ১ কাপ
• লেবুর রস – ২ টেবিলচামচ
• রসুন – ৩ কোয়া
• আদা কুচি – ১ চা-চামচ
• ভেজিটেবল স্টক – ৪ কাপ
• গোলমরিচ গুঁড়ো
• লবণ

প্রণালি
সামান্য তেলে আদা-রসুন ভেজে নিন। স্টক ঢেলে ৫–৬ মিনিট ফুটতে দিন। লবণ দিন তাতে। ধনেপাতা দিয়ে আরও ২ মিনিট রান্না করুন। গ্যাস বন্ধ করে লেবুর রস মেশান। গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

৩. ক্রিমি মাশরুম স্যুপ

উপকরণ
• মাশরুম – ২০০ গ্রাম
• পেঁয়াজ – ১টি
• রসুন – ৩ কোয়া
• মাখন – ১ টেবিলচামচ
• ফ্রেশ ক্রিম – আধা কাপ
• ভেজিটেবল স্টক – ৩ কাপ
• গোলমরিচ ও লবণ

প্রণালি
মাখনে পেঁয়াজ ও রসুন ভেজে, মাশরুম দিন। লবণ দিন তারপর। মাশরুম নরম হলে স্টক ঢেলে ১০ মিনিট রান্না করুন। মিশ্রণটি ব্লেন্ড করে আবার পাত্রে ঢালুন। ক্রিম মিশিয়ে ২–৩ মিনিট ফুটতে দিন। গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

৪. টমেটো-বেসিল স্যুপ

উপকরণ
• পাকা টমেটো – ৫–৬টি
• রসুন – ৪ কোয়া
• পেঁয়াজ – ১টি
• বেসিল পাতা (না থাকলে সামান্য ধনেপাতা)
• লবণ ও গোলমরিচ

প্রণালি
টমেটো, পেঁয়াজ ও রসুন ভেজে নিন। জল দিয়ে ১৫ মিনিট ফুটিয়ে, ব্লেন্ড করুন। আবার পাত্রে ঢেলে ফুটতে দিন। এ সময় লবণ ও বেসিল/ধনেপাতা দিয়ে দিন। টোস্টেড বা গার্লিক ব্রেডের সঙ্গে পরিবেশন করতে পারেন।

5 Comforting Soup Recipes Perfect for Rainy Monsoon Days

৫. ভেজিটেবল স্যুপ

উপকরণ
• বাঁধাকপি কুচি
• গাজর কুচি
• ক্যাপসিকাম
• মাশরুম
• আদা-রসুন কুচি
• সোয়া সস – ১ চা-চামচ
• ভিনেগার – ১ চা-চামচ
• গোলমরিচ ও লবণ
• কর্নফ্লাওয়ার – ১ চা-চামচ
• ভেজিটেবল স্টক

প্রণালি
আদা-রসুন ভেজে সব সবজি দিয়ে দিন। স্টক ঢেলে ৮–১০ মিনিট ফুটিয়ে নিন। সোয়া সস, ভিনেগার, লবণ ও গোলমরিচ মেশান। কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য ঘন হয়ে এলে, গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *