Lionel Messi | যুবভারতীর ক্ষত ভুলে ফের কলকাতায় মেসি? বড় ইঙ্গিত শতদ্রুর!

Lionel Messi | যুবভারতীর ক্ষত ভুলে ফের কলকাতায় মেসি? বড় ইঙ্গিত শতদ্রুর!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যুবভারতীর সেই বিতর্কিত অধ্যায়কে (Yuva Bharati occasion chaos)  পিছনে ফেলে ফের একবার বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে (Lionel Messi) কলকাতায় (Kolkata) আনার উদ্যোগ নিচ্ছেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আবহেই শুরু হয়েছে নতুন জল্পনা।

সূত্রের খবর, আগামী বছর ইন্টার মায়ামি (Inter Miami) প্রাক-মরশুম প্রস্তুতি সারতে ভারত ও বাংলাদেশে আসতে পারে। আর এই সফরের অংশ হিসেবেই মেসিকে ফের কলকাতায় আনার চেষ্টা চালাচ্ছেন শতদ্রু। গত বছর কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে যে বিপর্যয় ঘটেছিল, তার রেশ এখনও টাটকা। তবে সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর কেবল দর্শন নয়, বরং মেসিকে মাঠে খেলতে দেখার স্বপ্ন দেখাচ্ছেন তিনি। জানা গিয়েছে, ইন্টার মায়ামির কর্তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য বর্তমানে আমেরিকাতেই রয়েছেন শতদ্রু। আর্জেন্টিনা দলের জার্সিতে বা দেশের পতাকা হাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক পোস্টগুলো এই জল্পনাকে আরও জোরালো করেছে। গত ১৬ জুলাই আর্জেন্টিনার ম্যাচের দিন তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে লেখেন, ‘আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।’

সূত্রের খবর, ইন্টার মায়ামির দক্ষিণ এশিয়া সফরের সম্ভাবনা উজ্জ্বল। সেই সফরের অন্যতম গন্তব্য হতে পারে কলকাতা এবং ঢাকা। মেসির টিমের সঙ্গে ইতিমধ্যেই কয়েক দফা সদর্থক বৈঠক হয়েছে বলে খবর। শতদ্রুর ঘনিষ্ঠ মহলের দাবি, এবার কোনও প্রকার অব্যবস্থাপনা এড়াতে আগাম সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বকাপ শেষ হলেই হয়তো চূড়ান্ত চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। তবে প্রশ্ন উঠছে, গতবারের তিক্ত অভিজ্ঞতার পর বাংলার ফুটবলপ্রেমীরা ফের শতদ্রুর ওপর কতটা আস্থা রাখবেন? আপাতত মেসি ভক্তদের নজর এখন সেই দিকেই। আগামী বছর কি সত্যিই নীল-সাদা জার্সিতে যুবভারতীর সবুজ ঘাসে দেখা যাবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে? সেটাই এখন সময়ের অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *