সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভ্রান্তিমূলক, সম্পাদিত খবর সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমেজ নষ্টের চেষ্টা! বিশ্বের সবচেয়ে খ্যাতনামা সংবাদ সংস্থা ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন বা বিবিসির বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ উঠল। এর জেরে দায় নিজেদের ঘাড়ে নিয়ে পদত্যাগ করলেন বিবিসির দুই শীর্ষকর্তা। ইস্তফা দিলেন সংস্থার ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও খবর সম্প্রচার বিভাগের প্রধান ডেবোনার টারনেস। ডেভি ও টারনেস দু’জনেই নাকি স্বীকার করেছেন, ট্রাম্পের তথ্যচিত্রে ওই সম্পাদনার অংশ তাঁদের সম্পাদকীয় নীতি ভেঙেছে। নৈতিকভাবে সেই দায় স্বীকার করছেন তাঁরা। দু’জনের এই পদত্যাগের সিদ্ধান্তে স্বভাবতই নড়েচড়ে বসেছে সহযোগী সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
