ফুল ফুটলেও রোদের তাপে ফিকে বসন্ত, বঙ্গে শীতের মেয়াদ আর কত দিন?

ফুল ফুটলেও রোদের তাপে ফিকে বসন্ত, বঙ্গে শীতের মেয়াদ আর কত দিন?

রাজ্য/STATE
Spread the love


বসন্তের শুরুতেই তাপমাত্রার পারদ বাড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শীতের মেয়াদ ফুরনোর কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। দিনের বেলা তাপমাত্রা ক্রমে বাড়বে। রোদের তেজ বাড়তে গরমের অনুভব হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাত ও ভোরের দিকে ঠান্ডার অনুভব এখনও কয়েক দিন থাকবে বলে খবর। ফেব্রুয়ারি মাসের শেষদিক থেকে বঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বাড়ার আশঙ্কা করছে হাওয়া মোরগ।

আরও পড়ুন:

গতকাল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে কম রয়েছে। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৩৬ শতাংশ।

আগামী বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। চলতি সপ্তাহেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। চলতি সপ্তাহেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে। চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

আরও পড়ুন:

অন্যদিকে, উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহ শেষে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে। কালিম্পং-সহ সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ-সহ নিচের দিকের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির থাকবে। তবে আগামী তিন-চার দিন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা একটু বেশি।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *