লোকসভায় পাশ অভিবাসী বিল, ‘দেশটা ধর্মশালা নয়’, গর্জন শাহর

লোকসভায় পাশ অভিবাসী বিল, ‘দেশটা ধর্মশালা নয়’, গর্জন শাহর

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে যাঁরা পর্যটক হয়ে কিংবা শিক্ষার জন্য আসবেন তাঁদের স্বাগত। চিকিৎসা করাতে কিংবা ব্যবসার কারণে এদেশে আগতদেরও অভ্যর্থনা জানানো হবে। কিন্তু কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কেননা এই দেশটা ধর্মশালা নয়। এদিন লোকসভায় এমনই হুঙ্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, বৃহস্পতিবারই সংসদের নিম্নকক্ষে পাশ হয়ে গেল অভিবাসন ও বিদেশি বিল, ২০২৫।

এদিন শাহকে বলতে শোনা গেল, ”যারা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক, তাদের এদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এই দেশটা ‘ধর্মশালা’ নয়। তবে কেউ যদি এদেশে আসেন উন্নতির লক্ষ্য নিয়ে, তাঁদের স্বাগত।”

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *