অসংগঠিত হকাররা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে তার জন্য চালু হয়েছে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প। এই প্রকল্পে ১৫ থেকে ৫০ হাজার টাকা ঋণ পাওয়া যায় অল্প সুদে। সেই সুবিধা হকাররা পাচ্ছেন কি না মূলত তা জানতেই শনিবার হাওড়া ময়দান ঘুরলেন প্রধানমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা তরুণ কাপুর। কথা বললেন সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর স্বনিধি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেই। তরুণ কাপুরের সঙ্গে এদিন ছিলেন হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা।
তরুণ কাপুর জানান, স্বনিধি প্রকল্পের আওতায় এলে ঋণ পাওয়া যাবে। ব্যবসায়ীদের একটি শংসাপত্র দেওয়া হবে। সেটা ডিসপ্লে করা যাবে।
আরও পড়ুন:
হাওড়া ময়দান এলাকায় ফুটপাত এবং রাস্তার দুই ধারে বহু হকার ও ছোট ব্যবসায়ী রয়েছেন। বিভিন্ন ধরনের ব্যবসা করে সংসার চালান। শনিবার হঠাৎ করেই সেখানে পৌঁছে যান তরুন কাপুর। তিনি ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় তাঁরা কী কী সুবিধা পাচ্ছেন সে বিষয়ে তথ্য নেন। ব্যবসায়ীদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় ঋণসহ অন্যান্য সুবিধা তাঁরা পাচ্ছেন কি না। ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে তুলে ধরেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ কাপুর জানান, স্বনিধি প্রকল্পের আওতায় এলে ঋণ পাওয়া যাবে। ব্যবসায়ীদের একটি শংসাপত্র দেওয়া হবে। সেটা ডিসপ্লে করা যাবে। এই প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই জানান, প্রধানমন্ত্রীর প্রকল্পে অনেক ছোট ব্যবসায়ী যুক্ত হচ্ছেন। ভালোভাবে ব্যবসা করে তাঁরা যাতে উন্নতি করতে পারে সেজন্যই এই উদ্যোগ। আর এই উদ্যোগে খুশী ব্যবসায়ীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
