সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠাল মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি ইউনুস সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার দিল্লির বাংলাদেশ দূতাবাস মারফত ভারতের বিদেশ মন্ত্রকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেনি নয়াদিল্লি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
