পুরনির্বাচনের আগেই রাজ্য কমিটি ঘোষণা বিজেপির, গুরুদায়িত্বে শুভেন্দু, পদে শিশিরও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


লক্ষ্য তৃণমূলস্তরে সংগঠনকে আরও মজবুত করা। পুরনির্বাচনের আগেই পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। সেই কমিটিতে ২৭০ জনের জায়গা হয়েছে। কমিটিতে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তাৎপর্যপূর্ণভাবে এই কমিটিতে জায়গা পেয়েছেন শিশির অধিকারীও। এছাড়াও তালিকায় রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর-সহ রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিধায়কও। পাশাপাশি বহু পুরানো কর্মীকেও রাজ্য কার্যকারী কমিটির সদস্য করা হয়েছে। 

নব্য প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, সাংসদ রাহুল সিনহা থেকে মন্ত্রী দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়ের মতো শীর্ষ নেতৃত্ব। কমিটিতে এসেছেন প্রাক্তন সাংসদ তথা প্রবীন রাজনীতিবিদ শিশির অধিকারীও।

আরও পড়ুন:

গত ২০২৫ সালে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেন শমীক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের জায়গায় স্থলাভিষিক্ত হন তিনি। এরপর থেকেই কবে পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটি ঘোষণা হবে তা নিয়ে জল্পনা চলছিল। এমনকী কার্যকরী কমিটিতে কারা জায়গা পাবেন, তেমন বেশ কয়েকটি নাম নিয়েও চলছিল চুলচেরা বিশ্লেষণ। রাজ্য সভাপতি ঘোষণার হওয়ার প্রায় ১৪ মাস পর গঠিত হল এই কমিটি। আজ, বুধবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশিত হয়। যেখানের প্রথমেই নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। তাঁকে ‘অধিকারী গড়’ হিসাবে পরিচিত তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। কাঁথির সাংগঠনিক জেলার দায়িত্বে রয়েছেন শিশির অধিকারী। নব্য প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, সাংসদ রাহুল সিনহা থেকে মন্ত্রী দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়ের মতো শীর্ষ নেতৃত্ব।

কমিটিতে এসেছেন প্রাক্তন সাংসদ তথা প্রবীন রাজনীতিবিদ শিশির অধিকারীও। রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, দীপক বর্মন-সহ সমস্ত মন্ত্রীরা। নতুন কমিটিতে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বোস, রাজকমল পাঠক, অভিজিৎ দাস (ববি), কল‌্যান চৌবে, উমাশঙ্কর ঘোষ দস্তিদার, দীনেশ পাণ্ডে, কমল বেরিওয়াল, হরেকৃষ্ণ দত্ত, অম্বুজ শর্মা, কালোসোনা মণ্ডল, দেবাঞ্জল চট্টোপাধ‌্যায়, বিথিকা মণ্ডলের মতো পুরনো-অভিজ্ঞ মুখদের এনেছেন শমীক। রয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র ডা. রথীন চক্রবর্তীও। তবে বাংলা থেকে নির্বাচিত লোকসভা ও রাজ‌্যসভার সাংসদরা প্রত্যেক এই কমিটির সদস‌্য থাকছেন। যদিও সব বিধায়করা জায়গা পাননি কমিটিতে। মন্ত্রী ছাড়া, ৪১জন বিধায়ক ঠাঁই পেয়েছেন কমিটিতে। আগামী ১৫ সেপ্টেম্বর দু’দিনের সফরে রাজ্যে এসেই বাংলার নতুন রাজ‌্য কমিটির সদস‌্যদের নিয়ে বৈঠক করবেন নীতিন নবীন।

এদিকে পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। দফায় দফায় চলছে বৈঠক। তার আগেই পূর্ণাঙ্গ রাজ্য কমিট ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *