পাক স্পিনার আবরারকে কিনে বিতর্কে সানরাইজার্স, মুস্তাফিজের মতো বাদ যাবেন? মুখ খুলল বিসিসিআই

পাক স্পিনার আবরারকে কিনে বিতর্কে সানরাইজার্স, মুস্তাফিজের মতো বাদ যাবেন? মুখ খুলল বিসিসিআই

খেলাধুলা/SPORTS
Spread the love


সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির মালকিন কাব্য মারানকে নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদকে দলে নিয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। হতে পারে বিদেশি লিগ, কিন্তু মালিক ভারতীয়। সেখানে কেন পাক ক্রিকেটারকে নেওয়া হবে? এই নিয়ে সমালোচিত হচ্ছেন কাব্য। অবশেষে বিতর্কে মুখ খুলল বিসিসিআই।

আরও পড়ুন:

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল এই বিষয়ে ঢুকতে নারাজ। যেহেতু বিদেশের লিগ, তাই ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিতর্কে ঢুকতে রাজি নয়। তিনি বলেন, “আমাদের গতিবিধি শুধু আইপিএলের মধ্যে সীমাবদ্ধ। অন্য দেশের লিগে কী ঘটছে, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। বিদেশি লিগে কোনও বিদেশি প্লেয়ারকে সই করাল কি না, তাতে আমরা কীভাবে মাথা গলাব? এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। ভারতের বাইরে যে ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে, এই বিষয়ে তারাই ঠিক করবে।”

‘দ্য হান্ড্রেড’-এর নিলামে ভারতীয় মুদ্রায় অন্তত ২.৩৪ কোটি দর পেয়েছেন পাক স্পিনার। আর এরপরই শুরু বিতর্ক। সোশাল মিডিয়ায় সানরাইজার্স বয়কটের হুমকি ভাসছে। যদিও রাজীব বলছেন, “তারা যে দেশের প্লেয়ারই নিক, সেগুলো নিয়ে আমরা ভাবছি না। আইপিএলে তো এরকম কোনও প্লেয়ার নেই।” সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ। অভিযোগ, জাতীয় আবেগকে অবহেলা করেছেন কাব্য। ট্রোলের হাত থেকে মুক্তি পায়নি সানরাইজার্স লিডস। তাদের এক্স অ্যাকাউন্টটাই বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

তবে বিতর্ক সত্ত্বেও আবরারকে কেনার সিদ্ধান্তের পক্ষেই কথা বলছেন সানরাইজার্সের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি। তাঁর কথায়, “আবরারের বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। বিশেষত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা কেউই আবরারের বোলিং দেখেনি। নিলামে যতজন ক্রিকেটার ছিলেন, প্রত্যেককে নিয়েই আমরা ভাবনাচিন্তা করেছি। বিদেশি স্পিনার অনেকেই ছিলেন। কিন্তু আমরা প্রথম থেকেই আবরারকে দলে চেয়েছি। দলের স্ট্র্যাটেজিতে আবরার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *