পাকিস্তানি আরশাদকে আমন্ত্রণে ছিল বিতর্ক, যুদ্ধ আবহে সেই প্রতিযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নীরজের

পাকিস্তানি আরশাদকে আমন্ত্রণে ছিল বিতর্ক, যুদ্ধ আবহে সেই প্রতিযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নীরজের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল ‘নীরজ চোপড়া ক্লাসিক’। যেখানে বিশ্বের বিখ্যাত জ্যাভলিন থ্রোয়ারদের আসার কথা ছিল। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহে এই টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখছেন নীরজ চোপড়া। সোশাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন তিনি।

প্রাথমিকভাবে হরিয়ানার পঞ্চকুলায় ‘নীরজ চোপড়া ক্লাসিক’ আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরে নীরজ ঠিক করেন, জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় প্রতিযোগিতাটি হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থাও একদিনের এই ইভেন্টটিতে অনুমোদন দিয়েছে। তবে সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে।

নীরজ এদিন ইনস্টাগ্রামে জানান, ‘বর্তমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ পর্যন্ত এনসি ক্লাসিক স্থগিত রাখা হচ্ছে। বহু বিবেচনা ও ভাবনাচিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অ্যাথলিট, স্টেক হোল্ডার ও বৃহত্তর সমাজের স্বার্থকেই এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি, খেলা মানুষকে একত্রিত করতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ানোই আসল। যারা সম্মুখ সমরে লড়ছে, সেই ভারতীয় সেনাবাহিনীর পাশে আমরা সব সময় আছি।’ সেই সঙ্গে জানানো হয়েছে, সময়মতো নতুন সূচি জানানো হবে।

এর আগে ভারত-পাক সংঘাতের মাঝেই গভীর রাতে এক্স হ্যান্ডেলে ভারতের সোনার ছেলে লেখেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা সাহসী সেনাদের জন্য আমরা গর্বিত। চলুন এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে আমরাও নিজেদের দায়িত্ব পালন করি।’ উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ‘বন্ধু’ আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে প্রবল বিতর্কের মধ্যে পড়েছিলেন। তাঁর পরিবারকেও কটু কথা শোনাতে ছাড়েনি নেটদুনিয়া। তবে পহেলগাঁওর ঘটনার পর নীরজ স্পষ্ট জানিয়েছিলেন, আরশাদের ভারতে আসার কোনও প্রশ্নই নেই। কারণ দেশের স্বার্থই সকলের আগে। তিনি বলেছিলেন, ‘দেশের প্রতি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠছে।’

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neeraj Chopra Classic (@neerajchopraclassic)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *