পথ কুকুরদের খাওয়াতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় পশুপ্রেমীদের। সেই সমস্যা সমাধানে চারপেয়েদের খাওয়াতে জায়গা তৈরি হল হাওড়া পুরসভা এলাকায়। শুধু তাই নয়, আগামীদিনে পশুদের জন্য হাসপাতাল থেকে শ্মশান সবকিছুই তৈরি হবে। বুধবার হাওড়া পুরসভা চত্বরে পথ কুকুরদের জন্য খাওয়ার জায়গার উদ্বোধনে গিয়ে ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
পুরমন্ত্রী জানান, হাওড়া পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ‘ডগ ফিডিং জোন’ তৈরি করা হবে। ডগ ফিডারদের আইডি ও রেজিস্ট্রেশন দেওয়া হবে। জানা গিয়েছে, হাওড়া পুরসভার ৫টি ওয়ার্ডে এই ধরনের ১৪টি কেন্দ্র আপাতত খোলা হচ্ছে। মন্ত্রী এদিন খাবার প্রদানকারী ব্যক্তিদের হাতে ‘ডগ ফিডিং কিট’ তুলে দেন। এই ধরনের পশুপ্রেমী ব্যক্তিদের সংবর্ধনা জানান ও তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র তুলে দেবেন বলে আশ্বাস দেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, হাওড়া শহরে পথকুকুরের অভাব নেই। অধিকাংশ ক্ষেত্রেই এই পথ কুকুররা খাওয়াদাওয়া পায় না। কিছু পশুপ্রেমী ব্যক্তি তাদের খাবারের ব্যবস্থা করলেও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে অনেকসময় তা ব্যাহত হয়। এই ধরনের ‘ডগ ফিডিং জোন’ হলে এই সমস্যা থাকবে না বলেই জানান মন্ত্রী। শুধু পথকুকুর নয়, পাখিদের জন্যও বিভিন্ন জায়গায় খাবার জলের হাঁড়ি ও খাবার রেখে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
