অক্টোবরেই হাওড়া-কলকাতা পুরভোটের প্রার্থী ঘোষণা বিজেপির! লক্ষ্মীপুজোর আগে মেগা বৈঠকে বনসল

রাজ্য/STATE
Spread the love


বাঙালির প্রাণের দুর্গাপুজো শেষ। এবার রাজ্যে পুরভোটের ঢাক কাঠি পড়তে চলেছে। আজ, বৃহস্পতিবার রাতে শহরে আসছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। আগামিকাল শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। সব ঠিক থাকলে অক্টোবরেই হাওড়া ও কলকাতার পুরনিগম ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। এমনটাই খবর সূত্র মারফত।

নভেম্বরে কলকাতা-হাওড়া-সহ সাতটি পুরনিগম ও পুরসভায় ভোট! কমিশন চূড়ান্ত দিন ঘোষণা করলেও এমনটাই মত ওয়াকিবহল মহলের। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে বিজেপির অন্দরে। প্রার্থী তালিকা নিয়ে চলছে ঝাড়াই-বাছাই। সূত্রের খবর, তৃণমূল টিকেটে জেতা পুরসভার সদস্যরা বিজেপির হয়ে দাঁড়াতে যোগাযোগ রেখে চলছেন। রাজ্য স্তরের নেতৃত্বের পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলছেন। এমনটাই খবর সূত্রের। এই আবহে বৈঠকে শুক্রবার বৈঠকে বসবেন বনসল। সব ঠিক থাকলে চলতি মাসেই প্রকাশিত হতে পারে, বিজেপির প্রথম দফার তালিকা।

আরও পড়ুন:

এ দিকে শুধু এই সাতটি পুরসভা বা পুরনিগমের ভোট নয়, আগামী বছরের বাকি পুরসভার ভোটেরও প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বিজেপি। জানা যাচ্ছে, জেলা স্তরের সাংগঠনিক কিছু বদলের সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ নেতৃত্ব, রাঢ় বঙ্গ, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় সাংগঠনিক স্তরে বদল করা হতে পারে বলে। সব মিলিয়ে পুজো মিটতেই রাজনৈতিক পারদ চড়ছে বঙ্গে। তবে বিজেপি প্রস্তুতি শুরু করে দিলেও অনেকটাই পিছিয়ে বিরোধী শিবির। তৃণমূল প্রতীক এখনও ফ্রিজ। মমতা নাকি ঋতব্রত শিবির কোন পক্ষের কাছে যাবে জোড়াফুল চিহ্ন সেই নির্বাচন কমিশন দুই শিবিরকেই ডেকেছে। ৩০ তারিখ সেই শুনানি। এ দিকে কংগ্রেসও অনেকটা পিছিয়ে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *