দুর্গাপুজোর প্যান্ডেল হপিং মানেই প্রতিদিন নতুন নতুন সাজে সেজে ওঠা। অষ্টমীর জন্য শাড়ি তো তোলা রইলই। কিন্তু পঞ্চমী-ষষ্ঠীতে মন চায় ওয়েস্টার্নে সেজে উঠতে (Durga Puja Panchami Particular: 3 Straightforward DIY Masks for Darkish Elbows and Knees)। কিন্তু স্লিভলেস পোশাক অথবা শর্ট ড্রেস মানেই তো দৃশ্যমান হয়ে উঠবে কনুই অথবা হাঁটুর কালচে ছোপ! ভাবলেই একরাশ অস্বস্তি চেপে ধরে যেন।
অনেকে মনে করেন, হাঁটু-কনুইয়ের এই ছোপ আসলে দীর্ঘদিন সাবান না মাখার কারণে হয়। তাই বেশি বেশি করে ময়লা ঘষার ওপর জোর দেন তাঁরা। কিন্তু তাতে বিপরীত ফল হয়। কালো ছোপ তো ওঠেই না, বরং বারবার ঘষলে ত্বকের উপরের পরত ক্ষতিগ্রস্ত হয়। চুলকানি বা জ্বালাভাবও তৈরি হতে পারে। কী করা যায় তবে?
আরও পড়ুন:
আসলে এই কালচে ভাবের নেপথ্যে রয়েছে স্কিন ট্যানিং। কেবলমাত্র সঠিক পদ্ধতি মেনে এই ট্যান দূর করলে তবেই এমন ছোপ দূর হবে। তার জন্য নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহারের দরকারই নেই। বরং বাড়ির রান্নাঘরে থাকা সহজ উপকরণেই কাজ হবে ঠিক।

বেসন ও দইয়ের মাস্ক
ভারতীয় রূপচর্চায় বেসনের ব্যবহার দীর্ঘদিনের। অন্যদিকে, দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে নরম ও মসৃণ করে তোলে। দুই টেবিলচামচ বেসনের সঙ্গে প্রয়োজনমতো দই মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। কনুই ও হাঁটুর উপর সমানভাবে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন। ত্বক শুকিয়ে নিয়ে অবশ্যই ময়েশ্চারাইজার লাগান।
মধু ও ওটসের মাস্ক
এক টেবিলচামচ মিহি গুঁড়ো করা ওটসের সঙ্গে এক টেবিলচামচ মধু ও সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। কালচে ছোপের উপর লাগিয়ে প্রায় ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর হাত ভিজিয়ে কয়েক সেকেন্ড খুব আলতোভাবে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
অ্যালোভেরা ও হলুদের মাস্ক
অ্যালোভেরা জেল ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে। অন্যদিকে, কাঁচা হলুদ ভারতীয় রূপচর্চায় বহুল-ব্যবহৃত এক উপাদান। এক টেবিলচামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। কনুই ও হাঁটুর উপর পাতলা করে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন।
এতে ত্বকে সাময়িকভাবে হলুদাভ দাগ হতে পারে, তাই অল্প পরিমাণে ব্যবহার করলেই যথেষ্ট।
তবে কয়েকটা বিষয় মনে রাখুন অবশ্যই। প্রাকৃতিক উপাদান মানেই যে তা সবার ত্বকের পক্ষে উপযোগী হবে, এমন বলা যায় না। পুজোর আর খুব বেশি দিন বাকি নেই। তাই তার আগে ত্বক উজ্জ্বল করে তুলতে চাইলে অবশ্যই সাবধানী হতে হবে। ত্বকে সয়ে গেলে, সত্যিই ট্যানিং দূর হবে হাঁটু ও কনুইয়ের। সেজে উঠতে পারবেন মনমতো ওয়েস্টার্ন পোশাকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
