কেউ গেছিলেন রুজির টানে, কেউ আবার গেছিলেন ঘুরতে। কারোর আবার গন্তব্য ছিল নেপাল হয়ে মানস সরোবর। কিন্তু গত আগস্ট মাসে ভোটকোশীতে ভয়াবহ হড়পা বান সমস্ত কিছু তছনছ করে দেয়। মৃত্যু হয় দেড় হাজারের বেশি মানুষের। ঘটনার পর কয়েকমাস কেটে গেলেও এখনও বহু মানুষের খোঁজ নেই। যার মধ্যে রয়েছেন ২১৩ জন ভারতীয়। এবার নিখোঁজদের মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করছে নেপাল সরকার। নেপালে ভারতীয় দূতাবাসের তরফে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে। এদিকে মাসের পর মাস পেরলেও এখনও খোঁজ নেই মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। এরমধ্যেই দূতাবাসের ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এখনও হাল ছাড়তে নারাজ মুকুল-পুত্র শুভ্রাংশু। এই বিষয়ে ভারত সরকার কি বার্তা দেয়, সেদিকেই তাকিয়ে বলে জানিয়েছেন তিনি।
গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুকুলপুত্র শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা। পৌঁছে একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগও করেন তিনি।
আরও পড়ুন:
নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। যেখানে নিখোঁজ ভারতীয়দের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকাতে নাম রয়েছে শর্মিষ্ঠার। নাম রয়েছে তালিকার ১৭৮ নম্বরে। ওই বার্তায় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নাম নিয়ে কোনও তথ্য, বক্তব্য কিংবা আপত্তি থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে। কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে, সেই সংক্রান্ত তথ্যও দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়া আগামী ২ ডিসেম্বরের মধ্যে করতে হবে বলেও বার্তায় জানানো হয়েছে।

জানা গিয়েছে, তালিকায় যে সমস্ত নাম রয়েছে, তাঁদের পরিবারের তথ্য কিংবা বক্তব্য জানার পরেই নেপাল সরকার মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করবে। এজন্য বেশ কিছু নথি কিংবা তথ্য চাওয়া হতে পারে বলেও দূতাবাসের তরফে করা পোস্টে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, ভারতীয়দের মৃত্যুর সার্টফিকেট নেপাল প্রশাসনের কাছ থেকে নিতে হবে বলে জানানো হয়েছে। এরপরেই এক সংবাদমাধ্যমকে মুকুলপুত্র জানিয়েছেন, ভারত সরকারের অবস্থান জানার পরেই এই বিষয়ে তিনি বক্তব্য দেবেন। গোটা পরিস্থিতির দিকে যে তাঁর নজর রয়েছে, তাও জানিয়েছেন।
& : The Authorities of Nepal (GoN) has commenced the method of presumption and declaration of demise, for individuals who stay lacking, following the flash flood that befell within the Trishuli-Bhote Koshi river system of Nepal on 26 August 2026. 2. Beneath this course of, the Nationwide Catastrophe Danger Discount and Administration Authority (NDRRMA) of Nepal, has printed an inventory of 213 lacking Indian nationals, for presumption and declaration of demise, on its web site, which is out there on the following weblink: https://t.co/cnsDoPfewh… 3. The NDRRMA has invited objections (if any) for additions/deletions/amendments within the particulars contained within the checklist. In case the relations of individuals that stay lacking, have any issues/objections or proposed modifications, concerning this checklist, then they might contact the Embassy of India, Kathmandu, earlier than 02 December 2026, on the next e mail tackle: [email protected] or cell phone quantity: +9779851316807 (out there on WhatsApp). 4. After finishing the method of looking for feedback/amendments, GoN will finalize the checklist and formally concern the declaration of demise. The Embassy will then start the method for acquiring demise certificates for such people, from native authorities in Nepal. Throughout this course of, sure extra particulars and paperwork could also be sought by the Embassy from relations of the lacking individuals, for which the Embassy will present an acceptable replace within the coming days. @MEAIndia
— IndiaInNepal (@IndiaInNepal) November 25, 2026
বলে রাখা প্রয়োজন, গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুকুলপুত্র শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা। পৌঁছে একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগও করেন তিনি। পরিবার সূত্রে খবর, ২৫ তারিখ রাতে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর। পরের দিন অর্থাৎ ২৬ তারিখ সকাল থেকেই হড়পা বানের কারণে ক্রমশ পরিস্থিতি খারাপ হতে থাকে নেপালের। খবর পাওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু। কিন্তু কোনও লাভ হয়নি। পরিবারের তরফে থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু লাভ হয়নি। তবে শুভ্রাংশু বিশ্বাস করেন, শর্মিষ্ঠা অক্ষতই আছেন। এখনও তাঁর ফিরে আসার দিন গুনছে রায় পরিবার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
