নিম্নচাপ দুর্বল হতেই ফের হাজির ভ্যাপসা গরম! উত্তরে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

নিম্নচাপ দুর্বল হতেই ফের হাজির ভ্যাপসা গরম! উত্তরে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


গভীর নিম্নচাপ আগেই দুর্বল হয়েছিল। সেই নিম্নচাপ আরও দুর্বল হয়ে এই মুহূর্তে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের ওপর অবস্থান করছে। নিম্নচাপের প্রভাব বাংলার উপর কাটতেই ফের হাজির ভ্যাপসা গরম! এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ রাজ্যের উত্তর ও দক্ষিণে দিন কয়েক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। গতকাল, মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে। বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমবে বলেই প্রাথমিক পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতেই রোদের তেজ বাড়ছে। পাশাপাশি আপেক্ষিক আদ্রতা বাড়তেই নতুন করে ভ্যাপসা গরম অনুভব হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ। 

আরও পড়ুন:

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টি ও ঝড়ের কোনও সতর্কবার্তা নেই।

আজ, বুধবার সকাল থেকেই রোদের তেজ দেখা গিয়েছে। তবে মেঘলা আকাশও দেখা যাবে বেলায় জেলার বিভিন্ন অংশে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টি ও ঝড়ের কোনও সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৪.৮ মিলিমিটার।

উত্তরবঙ্গে এখনই ভারী বৃষ্টি পিছু ছাড়ছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *