গণধর্ষণ-সহ একাধিক মামলায় অভিযুক্ত। রাজ্যে পালাবদলের পর পলাতক ছিলেন ওই তৃণমূল নেতা। দিন কয়েক আগে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূল কংগ্রেস নেতাকে এলাকায় হাঁটাল পুলিশ। আজ, সোমবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ বাজার এলাকায়। ওই তৃণমূল নেতার নাম ভোলা সর্দার।
পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়েছেন। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন কাউকে রেয়াত করা হবে না। বিষ্ণুপুরের পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভোলা সর্দারের নামেও তৃণমূল শাসনকালে একাধিক অভিযোগ ছিল। গণধর্ষণের মতো গুরুতর অভিযোগে তাঁর নাম জড়িয়েছিল।
আরও পড়ুন:
২০২১ সালে ভোট পরবর্তী সন্ত্রাস, ভয় দেখিয়ে জমি দখল-সহ নয়টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই এলাকা থেকে পালান অভিযুক্ত ওই তৃণমূল নেতা। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। ভোট-পরবর্তী সন্ত্রাস, গণধর্ষণ, জমি জবরদখল সহ একাধিক মামলায় দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন পঞ্চায়েত প্রধান ভোলা সর্দার। আদালতের ওয়ারেন্টও ছিল তাঁর বিরুদ্ধে। ভিনজেলায় আত্মগোপন করে রয়েছেন তিনি। এমনই খবর পুলিশের কাজে আসে। এরপরই সেখানে গিয়ে তদন্তকারীরা তাঁকে গ্রেপ্তার করে এলাকায় নিয়ে আসে। আদালতে তোলা হলে ওই পঞ্চায়েত প্রধানকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এদিন নেপালগঞ্জ বাজার এলাকায় পুলিশ তাঁকে নিয়ে যায়। রাস্তায় হাঁটানো হয়। সাধারণ মানুষজন সেই ঘটনা দেখে গুঞ্জনও করেন। পুলিশের দাবি, মামলার তদন্তে বিভিন্ন বিষয় খতিয়ে দেখতেই এধরণের পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
