Hearth breaks out on Ranbir Kapoor’s Ramayana set

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


চার হাজার কোটির মেগাবাজেট ‘রামায়ণ’-এর শুটিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। বলিউড মাধ্যম সূত্রে খবর, শুটিং চলছিল ‘প্রাইম ফোকাস স্টুডিওজ’-এ। সেখানেই স্টুডিও চত্বরে থাকা তাঁবুতে আগুন লেগে এহেন দুর্ঘটনা ঘটে। খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সিনেমহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সকলের কৌতূহল, তারকা, কলাকুশলীরা সকলে ঠিক রয়েছেন তো? কারও প্রাণহানি ঘটেনি তো? সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলেছেন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর সভাপতি বি এন তিওয়ারি।

“কয়েক দিন আগেই ওই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর আমরা সব প্রযোজকের সঙ্গে যোগাযোগ করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলেছিলাম। কিন্তু অসতর্কতার কারণে…”

আরও পড়ুন:

সিনেমার সেটে অগ্নিকাণ্ড নতুন নয়। অসাবধানতার জন্য মাঝেমধ্যেই আগুন লেগে প্রাণহানির মতো ঘটনা ঘটে। অধিকাংশ সময়েই এহেন দুর্ঘটনার শিকার হন কলাকুশলীরা। অগ্নিকাণ্ডের জেরে ‘রামায়ণ’-এর সেটে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? কৌতূহল অমূলক নয়। এপ্রসঙ্গে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’- এর সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন যে, “মুম্বইতে রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবির সেটে আগুন লেগেছিল ঠিকই, তবে ভয়াবহ কিছু ঘটেনি। কারও প্রাণহানি হয়নি। এমনকী কেউ আহতও হননি।” তিওয়ারি জানালেন, “প্রথমে স্টুডিওর বাইরের একটি তাঁবুতে আগুন লেগেছিল। সেখান থেকেই ছড়িয়ে পড়েছে। তবে ভয়াবহ কিছু ঘটার আগেই সেখানকার প্রত্যক্ষদর্শীদের জন্য আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেভাবে সেটের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।” তবে ফেডারেশন সভাপতি প্রযোজকদের অসতর্কতা নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছেন।

Why Is Ramayana Releasing On Different Dates In India, Overseas? sparks row
রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে অগ্নিকাণ্ড!

তিওয়ারি জানালেন, “কয়েক দিন আগেই ওই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর আমরা সব প্রযোজকের সঙ্গে যোগাযোগ করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলেছিলাম। কিন্তু অসতর্কতার কারণে সেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটল। সৌভাগ্যবশত, কেউ আহত হননি এবং ক্ষয়ক্ষতিও সামান্য হয়েছে। তবে এই ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। যাতে এধরনের দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত আগাম সতর্কতা অবলম্বন করতে পারেন তাঁরা।”

ঘোষণার পর থেকেই চর্চায় চার হাজার কোটির ‘রামায়ণ’। বিশেষ করে ঝলক উন্মচনের পর দর্শকমহলে উত্তেজনার পারদ চড়েছে, বললেও অত্যুক্তি হয় না। যদিও ‘রামায়ণ’-এর মেকিং কিংবা রিসার্চ নিয়ে অহরহ সমালোচনার শিকার হতে হচ্ছে পরিচালক নীতেশ তিওয়ারিকে, তবে এহেন গগনচুম্বী বাজেটের ছবি যে ভারতীয় সিনেদুনিয়ার ইতিহাসে এক অন্য মাইলস্টোন গড়ার পথে, তা প্রচার কৌশলীর বহরেই স্পষ্ট। এরমাঝেই সেটে অগ্নিকাণ্ড!

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *