দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র

রাজ্য/STATE
Spread the love

তৃণমূল আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ। আর সেই পাঁক মুছতে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারীর সরকার। এবার স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণিতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের লক্ষ্যে নয়া মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ওবিসি সংরক্ষণ বিধির জটিলতা কাটিয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার সন্ধ্যায়।

নতুন বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত নিয়ম স্পষ্ট করে জানানো হয়েছে। যে প্রার্থীরা নতুন ও সংশোধিত তালিকায় স্থান পেয়েছেন এবং আগের প্রক্রিয়ায় ইতিমধ্যেই ইন্টারভিউ ও লেকচার ডেমোনস্ট্রেশন দিয়েছেন, তাঁদের আর নতুন করে ইন্টারভিউ দিতে হবে না। তাঁদের ওএমআর লিখিত পরীক্ষা ও আগের ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর চূড়ান্ত মেধাতালিকার ক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে। সংশোধিত তালিকায় যে সমস্ত নতুন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদের ক্ষেত্রে সমস্ত তথ্য নিয়ে সশরীরে হাজির হতে হবে। সেসব তথ্য যাচাই হবে এবং তাঁদের ইন্টারভিউ বাধ্যতামূলক।

আরও পড়ুন:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসি-র নয়া বিজ্ঞপ্তি

কলকাতা হাই কোর্টের নির্দেশ ও স্কুল শিক্ষা দপ্তরের সংশোধিত শূন্যপদের রোস্টার মেনে দ্বিতীয় এসএলএসটি-র ইন্টারভিউয়ের জন্য এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে আগে প্রকাশিত ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকা, চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট সম্পূর্ণ বাতিল হল। একইসঙ্গে ওই বাতিল তালিকার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের দেওয়া সমস্ত সুপারিশপত্রও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত নিয়ম স্পষ্ট করে জানানো হয়েছে। যে প্রার্থীরা নতুন ও সংশোধিত তালিকায় স্থান পেয়েছেন এবং আগের প্রক্রিয়ায় ইতিমধ্যেই ইন্টারভিউ ও লেকচার ডেমোনস্ট্রেশন দিয়েছেন, তাঁদের আর নতুন করে ইন্টারভিউ দিতে হবে না। তাঁদের ওএমআর লিখিত পরীক্ষা ও আগের ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর চূড়ান্ত মেধাতালিকার ক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে। সংশোধিত তালিকায় যে সমস্ত নতুন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদের ক্ষেত্রে সমস্ত তথ্য নিয়ে সশরীরে হাজির হতে হবে। সেসব তথ্য যাচাই হবে এবং তাঁদের ইন্টারভিউ বাধ্যতামূলক।

সূত্রের খবর, নতুন তালিকায় আরও ৩ হাজার জনের নাম সংযোজিত হয়েছে। কবে থেকে চালু হবে নতুন নিয়োগ প্রক্রিয়া? এসএসসি-র সোমবারের বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি। তবে সেই সময়সূচি শিগগিরই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে খবর এসএসসি সূত্রে। চাকরিপ্রার্থীদের আশা, স্বজনপোষণ, অর্থের বিনিময়ে চাকরি পাওয়া বা গোপনে লবি – দুর্নীতির এই ‘কালো অধ্যায়’ পেরিয়ে এবার নিখাদ যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *