শুটিংয়ে বারবার একটুর জন্য হাতছাড়া হয়েছে সোনা। সামান্য পয়েন্টের ব্যবধান, শেষ মুহূর্তে এসে ক্ষণিকের ভুল-স্বর্ণপদক অধরা থেকে গিয়েছে। কিন্তু নীরু ধান্ধা মঙ্গলবার এতটুকু ভুল করলেন না। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে একের পর এক শট মারলেন টার্গেটে। শেষ পর্যন্ত ভারতকে এনে দিলেন সোনা। এবারের এশিয়াডে পঞ্চম সোনা এল মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে।
এশিয়াডের দশম দিনের শুরুতেই সোনা জয়ের হাতছানি ছিল নীরুর সামনে। মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে দলগত বিভাগে নেমেছিলেন নীরু। সঙ্গী অসীমা অহলাওয়াত এবং মনীষা কির। কিন্তু আবারও ফাইনালে গিয়ে চিনের কাছে হার। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় ব্রিগেডকে। তবে ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে আর এতটুকু ভুলচুক হয়নি নীরুর। আগাগোড়া নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। শেষ রাউন্ডে গিয়ে চিনা শুটার সুন ইউনংকে দুই পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিলেন নীরু। একই দিনে জোড়া পদক ঝুলল তাঁর গলায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
