‘দীপাবলি মানবসৃষ্ট রোগ’, কংগ্রেস সাংসদ ইমরানের মন্তব্যে নিন্দার ঝড়, পালটা বিজেপির

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে আলোর উৎসবকে ‘খুশির ইদে’র সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যা ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। এবার দীপাবলি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন আরও এক কংগ্রেস নেতা তথা সাংসদ ইমরান মাসুদ। বললেন, “দীপাবলি মানবসৃষ্ট রোগ।” তাঁর এহেন মন্তব্যের পরই নিন্দার ঝড় উঠেছে। পালটা তোপ দেগেছে বিজেপিও।

সম্প্রতি দিল্লির দূষণ নিয়ে কথা বলতে গিয়ে সাহারানপুরের সাংসদ ইমরান বলেন, “দিল্লিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সাহারানপুরেও দূষণের মাত্রার সূচক ৬০০ ছাড়িয়েছে। রাতের বেলা এই দূষণ আরও তীব্র হয়ে উঠছে। দীপাবলি হোক বা বায়ুদূষণ – সবই মানুষের সৃষ্টি করা সমস্যা। এর বিরুদ্ধে লড়াই করতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।” মাসুদ আরও বলেন, ঠকেবল সরকারের পক্ষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।” তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে।  কংগ্রেস সাংসদকে পালটা তোপ দেগেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:

বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেন, “কংগ্রেস মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। একদিকে তারা সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও মশার সঙ্গে তুলনা করছে, অন্যদিকে তারা প্রতিনিয়ত হিন্দুত্বকে অপমান করে চলেছে। এখন ইমরান মাসুদ বলছেন যে, দীপাবলি একটি রোগ! অথচ এই দীপাবলিই কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ পালন করেন। ভগবান রামের অযোধ্যায় ফিরে আসার ঘটনার সঙ্গে দীপাবলির যোগ রয়েছে। কংগ্রেস দলকে এর পরিণাম ভোগ করতে হবে।”

তবে বিতর্কের ঝাঁজ বাড়তেই সুর বদল করেন ইমরান। তাঁর কথায়, “দীপাবলি নিয়ে আমি কখনও কিছুই বলিনি। এ ধরনের মন্তব্য কোথা থেকে আসছে, তা আমার জানা নেই। আমি নিজেও দীপাবলি উদযাপন করি। আমি কেবল এটুকুই বলেছিলাম যে, বাতাসের গুণমান সূচক এমনিতেই এত খারাপ অবস্থায় থাকে যে দীপাবলির সময় তা আরও শোচনীয় হয়ে ওঠে। বাতাসের গুণমান সূচক নিয়ন্ত্রণে রাখলে পরিস্থিতি এমন হয় না। দূষণ মানুষের সৃষ্ট করা একটি সমস্যা।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *