‘বিগ বস বাংলা’য় রাজকীয় এন্ট্রি মহারাজের, ২৪ ঘণ্টা আগেই ফাঁস সৌরভের লুক

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


‘বিগ বস বাংলা’র ঘরে এবার সৌরভের দাদাগিরি! নয়া অবতারে মহারাজের দর্শনের অপেক্ষায় উদগ্রীব আপামর বাঙালি। রবিবাসরীয় রাতেই বিগ বসে গ্র্যান্ড এন্ট্রি ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ৩০ আগস্ট রবিবার রাত আটটায় ‘বিগ বস’ বাংলার ওপেনিংয়ে নামছেন সৌরভ। তার আগেই ফাঁস হয়ে গেল সেই বিশেষ মুহূর্ত। একেবারে অন্য মেজাজে সৌরভ। ব্যাকগ্রাউন্ডে বাজছে বিগ বস বাংলা আর আদ্যোপান্ত কালো পোশাকে একেবারে রাজকীয় এন্ট্রি মহারাজের।

বজ্রআটুনি নিরাপত্তার মাঝেও ফাঁস হয়ে গেল বিগ বস বাংলার অন্দরের কাহিনি।হাইভোল্টেজ এই শোয়ের অতিথি তালিকায় কারা? স্বাভাবিকভাবেই জানতে উদগ্রীব দর্শকমহল। অভিনয়, খেলা, রাজনীতি সব পরিসরের ব্য়ক্তিত্বরাই নাকি এবার বাংলার ‘বিগ বস’-এর সংসার মাতাবেন। কিন্তু তার প্রাক্কালেই গ্র্যান্ড ওপেনিং পর্ব নিয়ে ফিসফাস! শোনা যাচ্ছে ‘কনে দেখা আলো’র নন্দিনী নাকি ‘বিগ বস বাংলা’র ঘরের সদস্য। আর সেই জন্যই মাঝপথে ধারাবাহিক ছেড়েছেন টেলি অভিনেত্রী।

আরও পড়ুন:

শোনা যাচ্ছে, হরভজন সিংয়ের সঙ্গে ‘বিগ বস’ বাংলার ওপেনিংয়ে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ধারাবাহিকের তাবড় তারকাদের সঙ্গে বাংলার জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা তো রয়েইছেন। তবে শেষ মুহূর্তে ফুটবলার দীপেন্দু বিশ্বাস ‘বিগ বস’-এর বিশেষ অতিথি হয়ে আসতে পারে বলে জল্পনা। এবিষয়ে শোয়ের নির্মাতারা মুখে কুলুপ! কারণ রবিবাসরীয় রাতের মজলিশে দর্শকের জন্য বড়সড় সারপ্রাইজ নিয়ে হাজির হবেন। তাই এখনই সব চমক প্রকাশ্যে আনতে নারাজ তাঁরা।

কানাঘুষো, প্রতিযোগী তালিকায় টলি ক্যুইন মনামী ঘোষ, ইউটিউবার ঝিলম গুপ্ত, কানের রেড কার্পেট ফেরত কনটেন্ট ক্রিয়েটর লাফটার সেন, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, শন, এমনকী সৃজলা গুহ, সোনামণি সাহার নামও। সম্প্রচারের সময় যত এগিয়ে আসছে ততই দর্শকের ‘অ্যাড্রিনালিন রাশ’ তুঙ্গে পৌঁছাচ্ছে।

Sourav Ganguly hosted BIGG BOSS BANGLA SET TO PREMIERE ON 30 AUGUSTSourav Ganguly hosted BIGG BOSS BANGLA SET TO PREMIERE ON 30 AUGUST
সৌরভের সঞ্চালনায় শুরু হচ্ছে ‘বিগ বস বাংলা’ ছবি- কৌশিক দত্ত

এখন শুধু ঘণ্টা, মিনিট আর সেকেণ্ড কাউন্টডাউনের সময়। পয়লাদিনে ‘বিগ বস’এ সৌরভের গ্র্যান্ড এন্ট্রিতে কী কী চমক থাকছে তা দেখতে একেবারে মরিয়া হয়ে উঠেছে বাংলার দর্শক। ৩০ আগস্ট রাতে সব অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত প্রতিযোগীদের নাম ঘোষণা করবেন সঞ্চালক ‘দাদা’।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *