দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন

রাজ্য/STATE
Spread the love


শুটিং করতে গিয়ে তারকাদের দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা নতুন নয়। দিন কয়েক আগে সলমন খানের মেগাবাজেট দক্ষিণী সিনেমার শুটিং ফ্লোরে হাড়হিম অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আচমকাই হদরোগে আক্রান্ত হন ভাইজানের ‘বডি-ডাবল’ পারভেজ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বলিউড মাধ্যম সূত্রে খবর, তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করাতে হবে। এহেন কঠিন সময়ে দীর্ঘদিনের সঙ্গী পারভেজ কাজির পাশে ‘ঈশ্বরের দূত’ হয়ে দাঁড়ালেন সলমন খান।

বডি-ডবল না থাকায় সেসব দৃশ্যে নিজেই অভিনয় করবেন ভাইজান। তবে এত ব্যস্ততার মাঝেও পারভেজের পাশে দাঁড়াতে ভোলেননি সলমন খান। নিত্যদিন হাসপাতালে যাওয়া থেকে তাঁর চিকিৎসার খুটিনাটি বিষয়ে খোঁজ নেওয়া, এমনকী পারভেজের অস্ত্রোপচারের যাবতীয় দায়ভারও নিয়েছেন ভাইজান খোদ।

আরও পড়ুন:

সম্প্রতি নয়নতারার সঙ্গে জুটি বেঁধে তেলেগু প্রযোজক দিল রাজুর সিনেমার শুটিং শুরু করেছেন সলমন খান। নির্মাতারা এই অ্যাকশন ড্রামার নাম রেখেছেন ‘মনস্টার’। সিনেমার নামেই স্পষ্ট যে চিত্রনাট্য মারকাটারি অ্যাকশনে ঠাসা। আর সেই সিনেমার সেটেই ঘটে বিপত্তি! শুটিং চলাকালীন সলমনের বডি-ডবল অর্থাৎ স্টান্ট পারফর্মার আচমকা হৃদরোগে আক্রান্ত হন। হঠাৎ ফ্লোরে এমন ঘটনা ঘটায় সাময়িকভাবে বন্ধ থাকে শুটিং। পরিচালক, নির্মাতারাও চিন্তায় পড়েন ভাইজানের অ্যাকশন দৃশ্য নিয়ে। ঠিক এমন সময়েই এগিয়ে আসেন সলমন খোদ। সিনেমার কাজ যাতে কোনওভাবেই না থামে তার জন্য নিজেই সেসব হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স শুট করার সিদ্ধান্ত নেন তিনি। খবর, ছবিতে একাধিক ঝুঁকিপূর্ণ দৃশ্য রয়েছে। বডি-ডবল না থাকায় সেসব দৃশ্যে নিজেই অভিনয় করবেন ভাইজান। তবে এত ব্যস্ততার মাঝেও পারভেজের পাশে দাঁড়াতে ভোলেননি সলমন খান। নিত্যদিন হাসপাতালে যাওয়া থেকে তাঁর চিকিৎসার খুটিনাটি বিষয়ে খোঁজ নেওয়া, এমনকী পারভেজের অস্ত্রোপচারের যাবতীয় দায়ভারও নিয়েছেন ভাইজান খোদ।

Salman Khan To Perform Own Stunts After Body Double Suffers Heart Attack
ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুট নিয়ে বড় সিদ্ধান্ত সলমন খানের।

পারভেজের অসুস্থতায় সলমনের অ্যাকশন সিনেমাগুলিতে আগামী দিনে কীরকম প্রভাব পড়বে? তা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পরিচালক-প্রযোজকদের।

পারভেজের ম্যানেজার জানিয়েছেন, তিনি যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান, সেটা সুনিশ্চিত করেছেন সলমন। শুধু তাই নয়, এহেন অঘটনের দিন থেকে বলিউড সুপারস্টার তাঁদের পাশে রয়েছেন বলে জানান তিনি। ম্যানেজারের কথায়, “আসলে ‘বডি ডবল’ হলেও কী হবে, সলমন বরাবর পারভেজকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখেন। তাই হৃদযন্ত্রে অস্ত্রোপচারের কথা শুনেই চিকিৎসার যাবতীয় খরচ তিনিই জুগিয়েছেন।” এদিকে পারভেজের অসুস্থতায় সলমনের অ্যাকশন সিনেমাগুলিতে আগামী দিনে কীরকম প্রভাব পড়বে? তা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পরিচালক-প্রযোজকদের। কারণ ‘মনস্টার’ ছাড়াও একাধিক ছবিতে সলমনের স্টান্টগুলি তাঁর করার কথা ছিল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *