দিঘা জগন্নাথ মন্দির আর ‘ধাম’ নয়, শুভেন্দু সরকারের ধন্যবাদ ওড়িশার মুখ্যমন্ত্রীর, দুষলেন মমতাকে

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দিঘার জগন্নাথ মন্দির থেকে সরকারিভাবে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত সবুজ সঙ্কেত দিয়েছে শুভেন্দুর সরকার। এই পদক্ষেপের জন্য বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষেছেন তিনি।

গত ২৩ নভেম্বর, ওড়িশার মুখ্যমন্ত্রীকে একটি চিঠিতে জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তনের বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেন শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি জানান, ওড়িশার ধর্মীয় ঐতিহ্য ও ভাবাবেগের কথা মাথায় রেখে দিঘার ওই মন্দিরের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এই কমপ্লেক্সটির নাম ‘শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’ নামে পরিচিত হবে। ভিতরে ভগবানে অধিষ্ঠিত স্থানের নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’। শুভেন্দুর আমলে দিঘার জগন্নাথ মন্দিরের নতুন নামকরণ বৃহত্তর স্বার্থে এবং এর ফলে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য ওড়িশার মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:

বৃহস্পতিবার শুভেন্দুর চিঠির প্রাপ্তিস্বীকার করে এক্স মাধ্যমে ওড়িশার মুখ্যমন্ত্রী লেখেন, ‘মহাপ্রভু শ্রীজগন্নাথ বিশ্বের আধ্যাত্মিক আত্মা ও সাংস্কৃতিক পরিচয়ের শ্রেষ্ঠ প্রতীক। পশ্চিমবঙ্গের পূর্বতন সরকার শ্রীক্ষেত্রের আধ্যাত্মিক গুরুত্বকে উপেক্ষা করে দিঘার মন্দির কমপ্লেক্সের ক্ষেত্রে জগন্নাথ ধাম নামটি ব্যবহার করে। যা ফলে কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত লেগেছিল।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে মোহনচরণ মাঝি লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দিঘার মন্দির কমপ্লেক্স থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সরকারি সিলমোহর দিয়েছেন। তাঁর এই পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের ঠিক পরের মাসেই এ বিষয়ে প্রথম পদক্ষেপ করেছিল শুভেন্দু সরকার। দিঘার জগন্নাথ মন্দিরে ‘ধাম’ শব্দ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তির চিঠি নিয়ে নবান্নে হাজির হয়েছিলেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু। বিগত সরকারের আমলে যে নাম নিয়ে বিতর্ক ছিল, এবার সেই বিতর্কে ইতি টানল বিজেপি সরকার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *