‘দাদাগিরি সঞ্চালনার থেকে অনেক কঠিন’, কোন বিষয়ে দেবের সঙ্গে রসিকতা ভক্তের?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সদ্য ‘দেশু ৭’-এর শুটিং শেষ করেছেন সুপারস্টার দেব। দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া উসকে ‘রোমিও’ সিনেমার সুপারহিট গান ‘কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালা রে’তে জমিয়ে নেচেছেন সেলেব জুটি। যা সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। নতুন মোড়কে পুরনো জুটির রসায়নে বুঁদ দেশুভক্তরা। এর মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল দেবের আরও একটি ভিডিও।

সেখানে অবশ্য অনুপস্থিত শুভশ্রী। কারণ, ভিডিওটি দেব সঞ্চালিত ‘দাদাগিরি’র অংশ। সমাজমাধ্যমে ভাইরাল এই শোয়ের একটি প্রোমো, যা এখন আলোচনার কেন্দ্রে। কারণ দেবের কোলে একরত্তি। দাদাগিরির মঞ্চে দেবের কোলে লক্ষ্মীছানা। সঞ্চালনার ফাঁকে খুদেকে কোলে নিয়ে আদরে ব্যস্ত দেব। এই মিষ্টি মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেবভক্তদের প্রশ্ন, তিনি কবে বাবা হবেন?

আরও পড়ুন:

এক অনুরাগীর দুষ্টুমি, ‘দেবের নিজের কবে এমন একটা হবে।’ কেউ আবার মজা করে বলেছেন যে দেব আদর করা অভ্যাস করছেন। এক অনুগামী আবার দেবকে বলেছেন, ‘একে সামলানো দাদাগিরি সঞ্চালনার থেকে অনেক কঠিন।’ ‘দাদাগিরি’র নতুন সিজন শুরুর আগে দেবের সঞ্চালনা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু, দেব যে নিন্দুকের মুখে ছাই দিয়ে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন তা বলাই বাহুল্য।

‘প্রিন্স অফ ক্যালকাটা’র উত্তরসূরী হিসেবে ‘দাদাগিরি’র মঞ্চ মাতাচ্ছেন দেব। টলিউড সুপারস্টারের সঞ্চালনায় এহেন নন-ফিকশন শোয়ে নিত্যনতুন সারপ্রাইজ থাকছে দর্শকের জন্য। আসরে তারকা অতিথিদের উপস্থিতি যে উপরি পাওনা, তা বলাই বাহুল্য। শোয়ের বিশেষ পর্বে মেগা রাজনৈতিক ড্রামা! প্রতিযোগী হিসেবে হাজির বাংলার দাপুটে বিধায়করা। তালিকায় সজল ঘোষ, কুণাল ঘোষ এবং মদন মিত্রদের নাম আগেই জানা গিয়েছিল।

দেবের ‘দাদাগিরি’

নতুন প্রোমোয় ধরা দিয়েছেন বারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। এহেন হাইভোল্টেজ প্রোমো সাড়া ফেলে দিয়েছিল নেটভুবনে। প্রশ্ন উঠেছে, এই দাপুটে বিধায়কদের সামলাতে পারবেন তো ‘নতুন দাদা’ দেব? আবার একাংশের কৌতূহল, ‘দাদাগিরি’র মঞ্চে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদদের সমীকরণ কেমন থাকবে?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *