তৃণমূল জমানায় ১০০ দিনের কাজে বকেয়া ২০০০ কোটি! ঠিকাদারদের ‘প্রাপ্য’ নিয়ে কী বলছে হাই কোর্ট?

তৃণমূল জমানায় ১০০ দিনের কাজে বকেয়া ২০০০ কোটি! ঠিকাদারদের ‘প্রাপ্য’ নিয়ে কী বলছে হাই কোর্ট?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


তৃণমূল জমানায় বছরের পর বছর মনরেগার ১০০ দিনের কাজ হয়েছে। অথচ এক টাকাও জোটেনি। এবার হাই কোর্টে ঠিকাদারদের মামলায় নতুন মোড়। ডবল ইঞ্জিন সরকারের আমলে এবার সেই জট কাটতে চলেছে। বিচারপতি কৃষ্ণা রাও বলেন, “এখন হাতে হাত রেখে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। ১০০ দিনের কাজের মামলাকারীদের বকেয়া দিয়ে দেওয়া হোক।”

হাই কোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন, “কেন্দ্র-রাজ্যের মাথা ঠোকাঠুকির দিন শেষ। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা পেয়েছে। ১০০ দিনের কাজে ঠিকাদারদের বকেয়া টাকা মিটিয়ে দিতে বদ্ধ পরিকর দুই সরকারই। মামলার শুনানির আগে সময় দেওয়া হোক। ১০০ দিনের কাজ রাজ্যে করা নিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি দেখা যায়। কিছু শর্তে কাজ করতে বলা হয়, রাজ্য তা করেনি।”

আরও পড়ুন:

রাজ্যে মনরেগা প্রকল্পের ১০০ দিনের কাজে বিভিন্ন সামগ্রী সরবরাহ করে বিভিন্ন সংস্থা। রাজ্যজুড়ে এমন অনেক সংস্থার প্রায় ২০০০ কোটি টাকা বকেয়া রেখেছে তৃণমূল সরকার। ২০২১ সালের পর থেকে এক টাকাও দেয়নি বলে অভিযোগ। একাধিক নেতা-মন্ত্রীদের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি। প্রকল্পে বাকি প্রায় ২ হাজার কোটি টাকা চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন ঠিকাদার সংস্থাগুলি। বৃহস্পতিবার সেই মামলাতেই নতুন অবস্থান জানায় রাজ্য সরকার। সমস্যা সমাধানের জন্য ১ মাস সময় চান অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। ১২ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *