ডায়মন্ড হারবার মডেলে সার্জিক্যাল স্ট্রাইক! জেলার পুলিশ আধিকারিক-ডিএমের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

ডায়মন্ড হারবার মডেলে সার্জিক্যাল স্ট্রাইক! জেলার পুলিশ আধিকারিক-ডিএমের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্য/STATE
Spread the love


শনিবার প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর জেলাসফর শুরু হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা ডায়মন্ড হারবার থেকে। ‘সাগরিকা’ সরকারি টুরিস্ট হলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। অন্যদিকে, ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও তাঁর সঙ্গে শুভেন্দুর দেখা হয়নি। তিনি ফিরে গিয়েছেন।

এই বিষয়ে আরও খবর

মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে শুভেন্দুর নজরে ডায়মন্ড হারবার মডেল। এ দিন জেলার উচ্চ আধিকারিক থেকে জেলার সমস্ত থানার পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। বিভিন্ন সময়ে এই জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এসেছে। শুক্রবারই এলাকার তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার বিধানসভায় এই অভিযোগ তুলেছিলেন। সূত্রের খবর, অনুপ্রবেশ ইস্যু থেকে ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক বিষয়ে নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

এ দিকে ফলতায় নির্বাচন রয়েছে। প্রশাসনিক সভার পর সেই বিধানসভা এলাকায় বিজেপির কর্মী সভা রয়েছে। সেখানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা করার পর তাঁর নন্দীগ্রামে যাওয়ার কথা। নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসন থেকে জয়ী হয়েছেন শুভেন্দু। তবে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে তাঁকে। নন্দীগ্রামের আসন ছেড়েছেন তিনি। তবে নিজেই নন্দীগ্রাম দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেব না আমি ওদের বিধায়ক নই। নির্বাচনের সময় এলাকার উন্নয়নের যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইগুলো পূরণ করব নিজে দায়িত্ব নিয়ে।”

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *