টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


এবার বীরভূমের ভূমি দপ্তরের এক কর্মীর বাড়িতে হানা পুলিশের। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ তাঁর বাড়িতে আসে বীরভূম জেলা পুলিশের একটি দল। যাঁর বাড়িতে তল্লাশি চলছে তিনি প্রবীর দাস। তিনি সিউড়ি সদর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হেড ক্লার্ক পদে কর্মরত। এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। কী কারণে তল্লাশি তা এখনও স্পষ্ট নয়। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে কোনও যোগ সূত্র রয়েছে বলে অনুমান। তবে সরকারি ভাবে কোনও কিছু জানা যায়নি।

টুলুর বিরাট সাম্রাজ্যের বিষয়টি সামনে আসার পর একে একে গ্রেপ্তার হয়েছে তাঁর ম্যানেজার ও ঘনিষ্ঠরা। ম্যানেজারের থেকে একটি ডায়েরি উদ্ধার হয়। তাতে কয়েকজন সরকারি আধিকারিকের নাম থাকার কথা জানা গিয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত কি না, তা স্পষ্ট নয়। তবে যাঁর বাড়িতে তল্লাশি চলছে সেই প্রবীরে বন্ধু তথা সহকর্মী শ্যামাদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রবীরকে টুলুর সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

এই শ্যামাদাস সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার অফিস শেষ হওয়ার পর প্রবীরকে থানায় ডাকা হয়। সেখানে তাঁকে টুলু মণ্ডল সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে প্রবীরকে গাড়িতে করে নিয়ে এসে তাঁর বাড়িতে হানা পুলিশ দেয়। এখনও চলছে তল্লাশি। প্রবীর দাসের বাড়ির বাইরে শ্যামাদাস বলেন, “আমাকে উচ্চ আধিকারিক তরফে জানানো হয় প্রবীরকে থানায় ডাকা হয়েছে। অথরিটির নির্দেশে থানায় যাই। প্রবীরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। কী জিজ্ঞাসা করেছে তা তো জান সম্ভব নয়। সবটাই কাচের ঘরে হয়েছে। ও বেরিয়ে আসার পর জিজ্ঞাসা করি কী বলল পুলিশ?জানায় টুলু মণ্ডল সম্পর্কিত বিষয়। ও যা জানে বলেছে বলল। তারপরই গাড়িতে করে নিয়ে এল। আমার সহকর্মী, বন্ধুও বটে। অথরিটির নির্দেশে এখানে এসেছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *