4 arrested on fees of attacking New Alipore police station within the evening

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


এক যুবতীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকা। অভিযুক্তকে ‘ছিনিয়ে নেওয়া’র উদ্দেশ্যে নিউ আলিপুর থানার ভিতর ঢুকে পুলিশের উপর চলে হামলা। এক আইনজীবীও নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের উপর হামলার অভিযোগে ওই আইনজীবী-সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে ওই ঘটনার সূত্রপাত। ব‌্যক্তিগত কাজ সেরে রাত সোয়া বারোটা নাগাদ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ দিয়ে ওই যুবতী হেঁটে বাড়ি ফিরছিলেন। তিনি ওই এলাকারই দুর্গাপুর কলোনির বাসিন্দা। সেই সময় এলাকারই তিন যুবক তাঁর পিছু নেয়। তিনি এর প্রতিবাদ করে উঠলে তারা রাস্তার উপরই তাঁর শ্লীলতাহানি করে। মহিলা চিৎকার করে ওঠেন। কিন্তু নির্জন রাস্তায় কাউকে না পেয়ে নিজের দাদাকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন যুবতী। যুবতীর দাদা কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে বোনকে উদ্ধার করেন। ওই যুবককে দেখে তিনজন পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তাদের মধ্যে একজনকে যুবতীর দাদা ধরে ফেলেন। বাকি দু’জন পালিয়ে যায়। ততক্ষণে দুর্গাপুর কলোনিতে শ্লীলতাহানির খবর ছড়িয়ে পড়ে। কালীপুজোর পরের রাতে অনেকেই জেগে ছিলেন। এলাকার বাসিন্দারা দৌড়ে চলে আসেন দুর্গাপুর ব্রিজের উপর। গোলমালের খবর পৌঁছয় নিউ আলিপুর থানায়। পুলিশবাহিনীও দুর্গাপুর ব্রিজে পৌঁছয়। যুবতীর দাদা অভিযুক্ত জয়কুমার কামাথকে পুলিশের হাতে তুলে দেন। ওই যুবতীর পরিবারকে বলা হয়, নিউ আলিপুর থানায় গিয়ে অভিযোগপত্র জমা দিতে। তখনই পুলিশের উপর হামলার চেষ্টা হয়। অভিযুক্ত জয়কে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন এলাকার বাসিন্দারা। যদিও তখন পুলিশ অভিযুক্তকে নিয়ে থানায় চলে যায়।

আরও পড়ুন:

গভীর রাতে ওই যুবতী তাঁর মা, বাবাকে সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের করতে থানায় যান। এরপর থানায় পৌঁছন দুর্গাপুর কলোনির প্রায় ৫০ জন বাসিন্দা। পুলিশ যুবতীর পরিবারের লোকেদের ভিতরে আসতে বলে। বাকিদের বাইরে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু এলাকাবাসির একাংশ পুলিশের কথা শুনতে চায়নি। তাঁরা জোর করে থানার ভিতরে প্রবেশ করেন। থানার সামনে প্রহরারত পুলিশকর্মী তাঁদের বাধা দিলে শুরু হয় ধাক্কাধাক্কি, গালিগালাজ। এর প্রতিবাদ করায় পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তাঁরা। করা হয় মারধর। কয়েকজন পুলিশকর্মীর পোশাকও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।

পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে থানা চত্বরেই লাঠি নিয়ে তাড়া করে। পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি অভিযোগে সায়ন্তন সোম, লাকি পান্ডে ও স্বরূপ দাস নামে তিনজনকে গ্রেপ্তার করে। ভোররাতে আইনজীবী থানায় গিয়ে অভিযুক্তদের সঙ্গে দেখা করার দাবি জানান। তাঁকে পুলিশ থানার ভিতরে ঢুকতে বাধা দেয়। তখন তিনি জোর করে থানার সেরেস্তায় ঢুকে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের কাজে বাধা দেওয়া, হামলার অভিযোগে ওই আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *