ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টার অভিযোগ। কালীঘাট তৃণমূল নেত্রীর বাড়ির সামনে পৌঁছে যান এক তরুণী। প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন। সেসময় বাড়ির বাইরেই ওই হামলা চলে বলে অভিযোগ। মমতার শাড়ি ধরে টান মারা হয়! ওই তরুণীর কাছে ছুরিও মিলেছে বলে অভিযোগ। কালীঘাট তৃণমূলের কর্মী, নেতারা ওই তরুণীকে পাকড়াও করে ফেলেন। পরে তাঁকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছেন কালীঘাট তৃণমূল নেতৃত্ব।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
