ছিল বধূ নির্যাতনের অভিযোগ, দলবিরোধী কাজ করে এবার সাসপেন্ড কংগ্রেস নেতা ভিক্টর!

ছিল বধূ নির্যাতনের অভিযোগ, দলবিরোধী কাজ করে এবার সাসপেন্ড কংগ্রেস নেতা ভিক্টর!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক রামজান আলির ছেলে আরেক প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ ভিক্টরের নামে বধূ নির্যাতনের অভিযোগ। যাকে ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। এবার সেই ভিক্টরকেই দল বিরোধী কার্যকলাপের অভিযোগ দল থেকে বহিষ্কার করল হাতশিবির। সূত্রের খবর, নিজেকে অধীরপন্থী নেতা হিসেবে পরিচয় দিতেন ভিক্টর। অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে থাকেন তিনি। ভোটের আগে দলের কানে এ কথা যেতেই তাঁকে শোকজ করে কংগ্রেস। এবার দলবিরোধী কার্যকলাপ, দলীয় সংবিধানের অবমাননা সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে আলি ইমরান রামজকে সাসপেন্ড করা হল।

কে এই ভিক্টর?
ভিক্টর উত্তর দিনাজপুরের গোয়ালপোখোর ও চাকুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। গত ফেব্রুয়ারি মাসেই ভিক্টর ও তাঁর ৭০ বছর বয়সী মা তালাৎ সুলতানার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ সামনে আনেন ভিক্টরের স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুধু বধূ নির্যাতনের অভিযোগ নয়, ভিক্টরের নামে ‘মানি লন্ডারিং’-এর মতো গুরুতর অভিযোগও এনেছিলেন স্ত্রী। তাঁর নামে এফআইআরও দায়ের করেন।

আরও পড়ুন:

ভিক্টরের সঙ্গে প্রেম বিবাহ হলেও ধীরে ধীরে তাঁর ‘বদমেজাজি চরিত্র’ সামনে আসতে থাকে বলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলেছিলেন স্ত্রী প্রিয়াঞ্জলি। তিনি জানিয়েছিলেন, “২০১০ সালে বাড়ির অমতে প্রেম করে আমাদের বিয়ে। প্রথম সন্তান ধারণের দেড় মাসের মাথায় সামান্য ঝগড়া, কথা কাটাকাটি থেকে পেটে ঘুষি মারে। সন্তান নষ্ট হয়। ধীরে ধীরে পণের জন্য চাপ, সামান্য কথায় ঝগড়া, মারধর বাড়তে থাকে।” ভিক্টর ও তার মায়ের বিরুদ্ধে ফিনাইল খাইয়ে মারার অভিযোগও তুলেছিলেন তিনি। শেষে বিবাহ বিচ্ছেদের মামলা করায় সেই মামলাও তোলার চাপ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলি ইমরান রামজ ওরফে ‘ভিক্টর’-এর স্ত্রী প্রিয়াঞ্জলি ভিক্টরের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ জানিয়ে রাহুল গান্ধীর দ্বারস্থও হয়েছিলেন। নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে চিঠিও দিয়েছিলেন তিনি।  ভিক্টরকে বহিষ্কারের আর্জিও জানিয়েছিলেন তাঁর স্ত্রী। এবার দলবিরোধী কার্যকলাপে কংগ্রেস থেকে সাসপেন্ড করা হল ভিক্টরকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *