বড়সড় দুর্ঘটনা এড়াল মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার। নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার মুখে ফারাক্কা ব্যারেজের উপর হঠাৎ করেই ছিঁড়ে পড়ে ইলেক্ট্রিক তার। স্থানীয়দের দাবি, একেবারে চলন্ত ট্রেনের উপরেই তারটি ছিঁড়ে পড়ে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল।
জানা যায়, ঘটনার পরেই ব্যারেজের উপরেই আটকে পড়ে ট্রেনটি। ঘটনার জেরে মালদা-আজিমগঞ্জ এবং মালদা-রামপুরহাট লাইনে সম্পূর্ণ স্তব্ধ ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
