এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


রাজ্যে এসএসসি নিয়োগে সাময়িক ধোঁয়াশা দেখা দিল! রাজ্যের ওবিসি সংরক্ষণ কোটা সংশোধন এবং নতুন আইনি জটিলতা এখনও রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ নাকি নতুন নিয়মে ৭ শতাংশ হবে? সেই নিয়ে জটিলতা রয়েছে। আর সেই কারণেই ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় ফের ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে আপাতত কাউকেই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!

তৃণমূল আমলে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। আদালত পরীক্ষা নিয়ে নতুন করে শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিল। তৃণমূল আমলেই সেই পরীক্ষা হয়েছিল। তবে সেই পরীক্ষার আগেও একাধিকবার জলঘোলা হয়েছিল। রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটে হেরে তৃণমূলের বিদায় হয়। বাংলায় বিজেপি সরকার গঠিত হয়। শিক্ষক নিয়োগ সঠিক পদ্ধতি মেনেই হবে। সেই কথাও সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়াকরণ চলছে। এর মধ্যেই ওবিসি ইস্যুতে নিয়োগে সাময়িক জটিলতা দেখা দিয়েছে বলে প্রাথমিক খবর।

আরও পড়ুন:

রাজ্যের ওবিসি সংরক্ষণ কোটা সংশোধন এবং নতুন আইনি জটিলতা এখনও রয়েছে। সেই কারণে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় ফের ধোঁয়াশা তৈরি হয়েছে। আদালতের রায় মেনে ওবিসি সংরক্ষণ নীতি পুনর্বিন্যাস করায় একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতিপ্রকৃতিতে বদল আসছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগ সংক্রান্ত স্ক্রিনিং বা কাউন্সেলিংয়ের মতো প্রক্রিয়াগুলি জারি থাকছে। তবে আইনি জট এবং সংশোধিত রোস্টার নীতি পুরোপুরি চূড়ান্ত হয়নি। সেজন্য আপাতত কাউকেই চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে না! পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া হবে না। 

ইতিপূর্বে যাদের মেধা তালিকা বা কাউন্সেলিংয়ের কাজ শেষ হয়েছে, তাদের ক্ষেত্রেও এই ‘ধীরে চলো’ নীতি নেওয়া হয়েছে। আসলে পুরনো ১৭ শতাংশ সংরক্ষণের পরিবর্তে ওবিসিতে নতুন ১০ ও ৭ শতাংশের কোটা পুনর্বিন্যাসের জেরেই এই সিদ্ধান্ত। ফলে আইনি জট না কাটা পর্যন্ত পরীক্ষা বা ইন্টারভিউ চললেও চাকরিপ্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য অপেক্ষা করতে হবে!

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *