ক্ষমা চাক যুবরাজরা! পাত্তাও পেল না পাক বোর্ডের দাবি, অপমানে লেজেন্ডস লিগ বয়কট পাকিস্তানের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ক্ষমা চাইতে হবে ভারতকে! তবেই মেগা টুর্নামেন্টে খেলতে রাজি হবে পাকিস্তান। আজব দাবি অবশ্য কেউ পাত্তাও দিল না। তারপর বিশ্ব লেজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় শাহিদ আফ্রিদিদের বোর্ড। এবার ভারতের কিংবদন্তিরা খেলবেন। কিন্তু পাকিস্তানের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

৩ অক্টোবর থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের তৃতীয় সংস্করণ। সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্ট হচ্ছে। ভারতের হয়ে খেলছেন যুবরাজ সিং, হরভজন সিংরা। পাকিস্তান গত দু’বার এই টুর্নামেন্টে খেলেছে। এবারও শাহিদ আফ্রিদিরা প্রাথমিক পরিকল্পনাতে ছিলেন। ১০ অক্টোবর ভারত-পাকিস্তান লেজেন্ডস ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান কোনও ম্যাচই খেলছে না।

আরও পড়ুন:

কারণ খুঁজতে ফিরে যেতে হবে গতবছর। পহেলগাঁও হামলার প্রতিবাদে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। তারপর সেমিফাইনালেও একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন তাঁরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন। অপমানিত হয়ে গোঁসা হয়েছে পাক ক্রিকেট বোর্ডের। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় দলের থেকে লিখিতভাবে ক্ষমা চেয়েছিল পিসিবি। কেন যুবরাজরা গতবছর খেলেননি, তার ‘কৈফিয়ৎ’ চাওয়া হয়। তাতে কেউ পাত্তাও দেয়নি।

এরপর পাক বোর্ড টুর্নামেন্ট আয়োজকদের জানিয়ে দেয়, তারা ক্রিকেটারদের এই লিগে খেলার অনুমতি দেবে না। তারপরই ওই পাক ‘লেজেন্ডস’ দলের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘আমরা পিসিবি’র সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা হতাশ, কারণ বিশ্বের ক্রিকেট কিংবদন্তিদের টুর্নামেন্টে আমরা থাকতে পারব না। সকলের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *