‘টাইগার কা হুকুম’! ‘জেলার ২’-এর ট্রেলারে জমজমাট রজনী-ম্যাজিক

রাজ্য/STATE
Spread the love


মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, কবে আসবে ছবির সিকুয়েল? অবশেষে মুক্তি পেল ‘জেলার ২’র ট্রেলার। প্রায় পৌনে দু’বছর আগে মুক্তি পেয়েছিল টিজার। এরপর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে উঠতে শুরু করে। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। আর সেখানে রজনীর পাশাপাশি নজর কাড়লেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালনের মতো সুপারস্টাররা। দেখা গিয়েছে মোহনলালকেও। তবে তিনি অতিথি শিল্পীর ভূমিকাতেই আছেন বলে জানা যাচ্ছে। ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে। তার মাত্র দশদিন আগে মুক্তি পেল ট্রেলার।

ট্রেলারের শুরুতেই এক টানটান উত্তেজনাময় জিজ্ঞাসাবাদের দৃশ্য রয়েছে। দুই মাস ধরে চলতে থাকা ধ্বংসযজ্ঞের নেপথ্যে কে তা নিয়ে আলোচনা চলছে। জানা যায়, ওই ব্যক্তির প্রকৃত পরিচয় খুঁজে বের করা প্রায় অসম্ভব। এরপরই অনিরুদ্ধর দুরন্ত নেপথ্য সঙ্গীতে এসে হাজির রজনী! স্বাভাবিক ভাবেই অন্যান্য বারের মতো এখানেও তাঁকে দেখানো হয়েছে ‘লার্জার দ্যান লাইফ’ ভাবমূর্তিতেই। এরপরই তিনি দুরন্ত ভঙ্গিতে স্টেনগান থেকে গুলিও চালাতে থাকেন। গোটা ট্রেলার জুড়েই রয়েছে এমন সব দৃশ্য। আবার রয়েছে রজনীর দুরন্ত স্টাইল স্টেটমেন্টও। এক দৃশ্যে রজনীকান্ত অত্যন্ত শান্তভাবে একজনকে চা না কফি—তা বেছে নেওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি কঠোর হুঁশিয়ারিও শোনাতে থাকেন। রজনীকান্তের চরিত্রটি এখানে খলনায়কদের গুপ্তচরবৃত্তি, চ্যালা পাঠানো, ভয় দেখানো এবং মনস্তাত্ত্বিক চাল চালার মতো কৌশলগুলিকে ‘সেকেলে’ বলে উপহাস করে। এর বিপরীতে তিনি নিজের পদ্ধতির কথা তুলে ধরেন। আর তা হল, সব শত্রুকে এক জায়গায় জড়ো করে বোমা মেরে উড়িয়ে দেওয়া!

আরও পড়ুন:

স্বাভাবিক ভাবেই ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে। ভক্তদের দাবি, এই ছবিটি নিছক কোনও ছবিমাত্র নয়। বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নয়া প্রকাশ। অনেক নেটিজেনই লিখেছেন, এমন ক্যারিশ্মা কেবল রজনীকেই মানায়। দাবি, প্রথম তামিল ছবি হিসেবে এটিই বোধহয় হাজার কোটির ক্লাবে পৌঁছবে। কী হবে তা আর মাত্র কয়েকদিনেই জানা যাবে। আপাতত রজনী-ভক্তরা যে দিন গুনতে শুরু করেছেন ট্রেলার দেখে, তা বলাই যায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *