কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে ছবি বিকৃতি! বম্বে হাই কোর্টের দ্বারস্থ ‘অনুপমা’ রূপালি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


‘নারীশরীরকে ভোগ্যপণ্য হিসেবে দেখানো যৌন নিগ্রহের সমান’, দিন কয়েক আগেই এআই-এর ‘অশ্লীল কারসাজি’তে ফুঁসে উঠেছিলেন জাহ্নবী কাপুর। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে নায়িকার রোম্যান্টিক গানের দৃশ্য বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছিল নেটভুবনে। যা নিয়ে কম শোরগোল হয়নি সিনেদুনিয়ায়। এবার এহেন অভিযোগে ফুঁসে উঠলেন টেলিপর্দার ‘অনুপমা’ ওরফে রূপালি গঙ্গোপাধ্যায়।

রুপালির অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর পরিচিতি ব্যবহার করে বাণিজ্যিক ফায়দা লুটছে কিছু সংস্থা। শুধু তাই নয়, ডিজিটাল মাধ্যমে তাঁর ভাবমূর্তির অপব্যবহার করা হচ্ছে বলেও দাবি অভিনেত্রীর।

আরও পড়ুন:

গ্ল্যামার দুনিয়ার তারকাদের বর্তমানে ডিপফেক-এর শিকার হওয়া যেন প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! তাঁদের ছবি-ভিডিও নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত কনটেন্টে ব্যবহার করা হচ্ছে। ফলত, ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারকাদের। আসলে অত্যাধুনিক প্রযুক্তির ‘অভিশাপে’ সিনেমা, টেলিভিশন, ওটিটির পর্দা পেরিয়ে রুপোলি দুনিয়ার তারকারা যে একেবারে আমজনতার হাতের মুঠোয় চলে এসেছে, তা বললেও অত্যুক্তি হয় না। ‘ডিপফেক’-এর এহেন বাড়বাড়ন্তে নাজেহাল সেলেবমহলও। ব্যতিক্রম হয়নি রূপালি গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও। এআই-এর কারসাজিতে নায়িকার ছবি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ। সেই মর্মেই ব্যক্তিঅধিকার রক্ষার্থে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। রুপালির অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর পরিচিতি ব্যবহার করে বাণিজ্যিক ফায়দা লুটছে কিছু সংস্থা। শুধু তাই নয়, ডিজিটাল মাধ্যমে তাঁর ভাবমূর্তির অপব্যবহার করা হচ্ছে বলেও দাবি অভিনেত্রীর।

Anupama-Serial-Rupali
‘অনুপমা’ ওরফে রূপালি গঙ্গোপাধ্যায়।

আইনজীবী সানা রইস খানের মাধ্যমে বম্বে উচ্চ আদালতে আবেদন জানিয়েছেন ‘অনুপমা’ অভিনেত্রী রূপালি। মামলায় মোট ১৮টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। সেই তালিকায় রয়েছে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম, ভুয়ো ইভেন্ট বুকিং পোর্টাল, রেডিট, সিআর্ট এআই, গুগল এলএলসি-র মতো একাধিক সংস্থা। অভিনেত্রীর অভিযোগ, একাধিক সংস্থা তাঁর অনুমতি ছাড়াই পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে। ই-কমার্স পণ্যের বিক্রি, ভুয়ো বুকিংয়ের বিজ্ঞাপন এবং জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে তাঁর ব্যক্তিত্বের অপব্যবহার করা হচ্ছে। আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ, “আবেদনকারীর নাম, কণ্ঠস্বর, ছবি, স্বাক্ষর বিনা অনুমতিতে ব্যবহার করা ব্যক্তিঅধিকার লঙ্ঘন। ফলত, রূপালির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।” সেই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়ে ভুয়ো ওই কনটেন্টগুলিকে সোশাল মিডিয়া থেকে অপসারণের দাবি তুলেছেন ‘অনুপমা’।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *