একসময় ভারতীয় বোলিংয়ের শক্তি ছিল ‘কুল-চা’। সেই ‘কুল’ অর্থাৎ কুলদীপ যাদব এখনও ভারতীয় দলের অংশ। আর ‘চা’ অর্থাৎ যুজবেন্দ্র চাহাল ধারাভাষ্যের দায়িত্বে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে উপস্থিত ছিলেন চাহাল। ম্যাচের পর সাক্ষাৎ কুলদীপের সঙ্গে। দু’জনের সাক্ষাতে নস্ট্যালজিক দেশের ক্রিকেটভক্তরা। সঙ্গে কিছুটা মনখারাপ। কুলদীপ আবেগাপ্লুত হয়ে বলে ফেললেন, ‘এখনও একসঙ্গে কত রেকর্ড ভাঙতে পারতাম।’
দেশের হয়ে চাহাল শেষ ম্যাচ খেলেছেন বছর তিনেক আগে। এরপর ব্যক্তিগত জীবনে সমস্যা, ফর্ম ক্রমশ খারাপ হয়েছে। ক্রমশ টিম ইন্ডিয়ার বৃত্ত থেকে বহু দূরে সরে গিয়েছেন। জাতীয় দলে ফেরার আশা আর নেই বললেই চলে। অন্যদিকে কুলদীপ এখনও তিন ফরম্যাটে খেলছেন। একসময় দু’জনে মিলে ৩৬টি ওয়ানডেতে ১২৫ উইকেট তুলেছেন। আর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে এদিন কুলদীপ ছাপিয়ে গিয়েছেন চাহালকে।
আরও পড়ুন:
চাহাল এখন ধারাভাষ্যকার। শুক্রবার রাঁচিতে ম্যাচের পর কুলদীপের সঙ্গে সাক্ষাৎ হয়। সেখানে কুলদীপ বলেন, “তোমার রেকর্ড ভেঙে খুব একটা খুশি নই। তার থেকে ভালো হত, যদি এখনও একসঙ্গে খেলতে পারতাম। এখনও একসঙ্গে কত রেকর্ড ভাঙতে পারতাম। তবে তোমাকে অন্য ভূমিকায় দেখেও ভালো লাগছে। তুমি আশপাশে থাকলে দারুণ একটা পরিবেশ তৈরি হয়। তোমার থেকে বোলিংয়ে অনেক কিছু শিখতে পারি। তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।”
৮০ ম্যাচে চাহাল তুলেছিলেন ৯৬ উইকেট। মাত্র ৫৬ টি-টোয়েন্টিতে কুলদীপের শিকার ৯৭। কিছুদিন আগেই চাহাল লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এদিন কুলদীপ বললেন, “আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। একটা বিষয় নিয়ে আমরা কথা বলতাম। কীভাবে সঠিক লেংথে বলা করা যায়। ব্যাটাররা যাতে হাত খুলতে না পারে। আজও সেটাই করে যাচ্ছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
