২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পরে ধারাবাহিক ভাবে কমানো হয়েছে কর। দেওয়া হয়েছে নানা সুবিধা। তবু কেন সংস্থাগুলি কর্মীদের বেতন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি কিংবা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির কাজে সেই অর্থ ব্যয় হচ্ছে না, এই প্রশ্ন তুলে শিল্পপতিদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এফআইসিসিআইয়ের বার্ষিক সভায় বক্তব্য রাখার সময় এই বিষয়ে মুখ খোলেন মোদি। তিনি শিল্পমহলের কর ছাড় পাওয়ার আপাত-অফুরন্ত আকাঙ্ক্ষাকে কটাক্ষ করে বলেন, সরকার যতই সুবিধা দিক না কেন, তাদের এই চাহিদা কখনোই মেটার নয়। তাঁকে বলতে শোনা যায়, ”আমি আপনাদের বছরে ১২ লক্ষ টাকা করছাড় দিয়েছি। আপনারা কি কর্মীদের বেতন বাড়িয়েছেন? কর্মীদের সংখ্যা বাড়িয়েছেন। না! সব সময়ই ব্যাপারটা এমন, মোদিজি আপনি করুন। আমরা দেখছি কী হতে পারে। আর এভাবেই চলছে। আপনাদের এত খিদে, পেট ভরে না আপনাদের?”
আরও পড়ুন:
শিল্পমহলের প্রতি মোদির ভর্ৎসনাকে অত্যন্ত কঠোর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এমনকী এই ধরনের ধমক যে বিরল সেটাও মনে করা হচ্ছে। তবে সেই সঙ্গেই সরকারি সহায়তার সুফল বৃহত্তর অর্থনীতির স্তরে পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে তিনি শিল্পমহলকে আহ্বান জানান যেন তাঁরা দেশীয় উৎপাদন সক্ষমতায় বিনিয়োগ করে এবং আমদানির ওপর নির্ভরশীলতা কমায়। তিনি উল্লেখ করেন যে, অনেক ক্ষেত্রেই ভারতের কাছে কাঁচামালের সুবিধা রয়েছে অথবা সেখানে সুপ্রতিষ্ঠিত উৎপাদন সক্ষমতা বিদ্যমান।
বলে রাখা ভালো, কর্পোরেট ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এমন কঠোর মন্তব্য এমন সময়ে এল, যখন অর্থ মন্ত্রকের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে আরও কর ছাড় ও অন্যান্য সরকারি সহায়তার দাবি। মোদি তাঁর এই বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে এটিও স্বীকার করে নিলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টির গতি অত্যন্ত ধীর, বেকারত্বের হার বেশি এবং জনসংখ্যার এক বড় অংশের আয়ের বৃদ্ধি স্থবির হয়ে পড়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
