প্রথম মহিলা হিসাবে বিশ্বক্রিকেটে নজির হরমনের, দুরন্ত ইনিংস খেলেও অধরা জয়

প্রথম মহিলা হিসাবে বিশ্বক্রিকেটে নজির হরমনের, দুরন্ত ইনিংস খেলেও অধরা জয়

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


একমাত্র মহিলা হিসাবে বিশ্বক্রিকেটের নজির গড়লেন হরমনপ্রীত কৌর। একলাফে পিছনে ফেলে দিলেন মহিলা ক্রিকেটের একঝাঁক কিংবদন্তিকে। কিন্তু নজির গড়ার দিনট খুব একটা সুখের হল না ভারত অধিনায়কের জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে গেল ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজের ফল আপাতত ১-১।

অস্ট্রেলিয়া সফর থেকেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে উইমেন ইন ব্লু। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে নিয়েছেন স্মৃতি মন্ধানারা। বৃহস্পতিবার ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। ওই ম্যাচে টস করতে নেমেই ইতিহাস গড়ে ফেলেন হরমন। মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। ভারতের জার্সিতে মোট ৩৫৬টি ম্যাচ খেলেছেন হরমন। দেশের হয়ে এতগুলি ম্যাচ খেলার নজির অন্য কোনও মহিলা ক্রিকেটারের নেই। বিশেষ এই মুহূর্তে হরমনকে সম্মান জানিয়েছে গোটা ভারতীয় দল। সেই ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই।

আরও পড়ুন:

কিন্তু নজির গড়ার দিনে দলের জয় দেখে মাঠ ছাড়তে পারলেন না হরমনপ্রীত। এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু দুই ওপেনার জর্জিয়া ভোল এবং বেথ মুনির দাপটে বড় রানের ভিত গড়ে অজিরা। ৮৮ রান করেন জর্জিয়া। মুনির সংগ্রহ ৪৬ রান। তারপর অবশ্য ভারতীয় বোলারদের দাপটে অজি ব্যাটারদের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। তাতেও ২০ ওভার শেষে ১৬৩ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া।

ইতিহাস গড়ে ফেলেন হরমন। মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। ভারতের জার্সিতে মোট ৩৫৬টি ম্যাচ খেলেছেন হরমন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গিয়ে আরও সমস্যায় পড়ে ভারত। পাওয়ার প্লে’তে ওপেনিং জুটি শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধানা তোলেন ৫৭ রান। কিন্তু তারপর থেকেই রানের গতি একেবারে কমতে থাকে। তারমধ্যেও ৩০ বলে ৩৬ রান করেন হরমন, এদিন ভারতীয় দলের মধ্যে সর্বোচ্চ। কিন্তু জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা-ব্যাট হাতে সকলেই ব্যর্থ। শেষ পর্যন্ত ভারত ১৪৪ রানে থেমে যায়। দ্বিতীয় টি-২০তে ১৯ রানে জিতে সিরিজে সমতা ফেরাল অজিরা। আগামী শনিবার সিরিজ জয়ের যুদ্ধে নামবে দুই দল। চলতি বছরের জুন মাসে ইংল্যান্ডে টি-২০ বিশ্বকাপ। সেখানে প্রথমবার কাপ জয়ের স্বপ্ন দেখছে উইমেন ইন ব্লু।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *