করবা চৌথে স্ত্রীকে নৃশংস হত্যা স্বামীর! ছোট্ট ছেলেকে বললেন, ‘তোর মাকে মেরে ফেলেছি’

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


স্বামীর মঙ্গল কামনায় বৃহস্পতিবার গোটা দেশে করবা চৌথ পালন করবেন মহিলারা। সেই দলেই ছিলেন গোয়ালিয়রের মধু শ্রীবাস্তব। কিন্তু শেষপর্যন্ত তাঁকে নিজের ধরেই মৃত অবস্থায় উদ্ধার করল বাড়ির লোক। তার আগেই তাঁর ছেলেকে বাবা নাকি এসে বলে গিয়েছেন, ”তোর মাকে আমি খুন করেছি।” দাবি, অভিযুক্ত স্বামী এরপর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণও করেছেন।

ঘটনাস্থল মধ্যপ্রদেশের ত্যাগীনগর। অভিযুক্তের নাম আনন্দ শ্রীবাস্তব। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, ওই দম্পতির নাবালক পুত্র জানিয়েছে, তার বাবা এসে তাকে মাকে খুন করার দাবি জানাতেই বাকিরা দৌড়ে যায় সেখানে। দেখা যায় ঘরের ভিতরে কম্বলের তলায় পড়ে রয়েছে মধুর দেহ। কম্বল সরাতেই দেখা যায় মহিলার মাথায় চোট রয়েছে। এবং সেখান থেকে এখনও রক্ত বেরচ্ছে। নাবালকের আরও দাবি, তার মা চেয়েছিলেন করবা চৌথে কাজ করবেন না বলাতেই বাবা রেগে গিয়েছিল! যদিও এখনও পরিষ্কার নয়, ঠিক কী কারণে এই খুন। ছেলেটি জানিয়েছে, সে বন্ধুদের সঙ্গে খেলছিল এবং মোবাইল ঘাঁটছিল। এই সময়ই তার বাবা সেখানে এসে হাজির হয়ে ওই দাবি করেন।

আরও পড়ুন:

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিজেই আত্মসমর্পণ করেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই নাবালক জানিয়েছে, ”বাবা মাকে খালি বলত, তুমি কখনও আমাকে সমর্থন করো না। খালি নিজের বাড়ির লোককে করো। বাবা বিশ্বাস করত মায়ের বাড়ির সকলে বাবার শত্রু।” এদিকে পরিবারের সূত্রে দাবি করা হয়েছে, খুনের আগের দিনই রান্না করা নিয়ে মতান্তর হয়েছিল স্বামী-স্ত্রীর। কিন্তু কেন তিনি খুন করতে পারেন, সেটা এখনও পরিষ্কার নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জানা গিয়েছে, ২০১০ সালে প্রেম করে বিয়ে করেন ওই যুগল। তাঁদের এক পুত্রসন্তানের পাশাপাশি কন্যাসন্তানও রয়েছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *