ফণীমনসার কাব্য
অভিজিৎ পাল
মৃত্যুনিশান ছুঁয়ে যায় কাঁটাতারের বেড়া;
ফুলদানি থেকেও উঠে আসে বুলেট-
যুদ্ধ-হিংসা-হানাহানির প্রেক্ষাপটে,
চাহিদা শুধু স্নিগ্ধতার।
ভাঙা কাচের আয়নায় শিশুরা বিভ্রান্ত;
ক-খ-গ-ঘ উচ্চারিত হয় না,
বিভেদকামীরা মুছে দেয় ব্ল্যাকবোর্ড-
কলতান শুধু হিংস্রতার।
পথ আগলে রাখব সেই বিরূপ বাহিনীর,
যারা বুনতে চায় ফণীমনসা ধান জমিতে;
ওরা বাড়লে যে শুধুই কাঁটা আর কাঁটা,
উৎসব শুধু মৌনতার।
The submit কবিতা appeared first on Uttarbanga Sambad.
