‘ওরা হিন্দু পুজো-পার্বণে যোগ দিত’, ৫ বাংলাদেশির কীর্তি সামনে আসতেই হতবাক হিলির মানুষ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সাতবছর ধরে একেবারে নাম পরিচয় গোপন রেখে হিন্দু সেজে বসবাস। রবিবারই পাঁচ বাংলাদেশির কীর্তি প্রকাশ্যে আসে। এরপরেই বুলডোজার চালিয়ে ধৃত পাঁচ বাংলাদেশির বাড়ি গুড়িয়ে দেয় প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করে দিনের পর দিন একেবারে বাড়ি বানিয়ে থাকছিলেন ওই পরিবার। বিষয়টি জানাজানি হতেই একেবারে হকচকিয়ে গিয়েছেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, বছর সাতেক আগে পরিবারটি এলাকায় আসে। হিন্দুদের সমস্ত পুজো-পার্বণেও যোগ দিত। ঘুণাক্ষরেও বোঝা যায়নি ওপার বাংলা থেকে পরিচয় গোপন রেখে এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে বাংলাদেশের মহাস্থানগড় থেকে একটি মুসলিম পরিবার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। অভিযোগ, হিন্দু পরিচয় নিয়ে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় রাস্তার ধারের সরকারি জমি দখল করে প্রথমে ছাউনি তৈরি করে বসবাস শুরু করে তারা। পরে সেই ছাউনিই পাকা বাড়িতে পরিণত হয়। কিন্তু পুরো কেলেঙ্কারি প্রকাশ্যে আসে গত ১৩ নভেম্বর। জানা যায়, শিবাজি সংঘের কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সুমন সরকার ও আকাশ দাস নামে দুই যুবকের মধ্যে ধাক্কাধাক্কি হয়। অভিযোগ, ওই রাতে সুমনের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হুমকি দিতে যায় আকাশ। পরদিন ১৪ নভেম্বর সকালে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হলে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। তদন্ত ও জিজ্ঞাসাবাদে আকাশ ও তাঁর পরিবারের পরিচয় সামনে আসে বলে পুলিশ সূত্রে দাবি। এরপর আকাশ-সহ পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

স্থানীয় বাসিন্দা রাজু মহন্ত বলেন, “বছর সাতেক আগে পরিবারটি এলাকায় আসে। পুজো-পার্বণে হিন্দু হিসেবাই যোগ দিত। তাঁদের আসল পরিচয় জানতে পেরে হতবাক। শুধু রাজুই নন, ঘটনায় অবাক স্থানীয় আরও এক বাসিন্দা অসীমা মণ্ডল। তাঁর কথায়, ওরা যে বাংলাদেশি বুঝতেই পারিনি। হিন্দুদের সমস্ত অনুষ্ঠানেই থাকত। ভালোভাবেই কথা বলত। কোনও জায়গা থেকেই সন্দেহের কোনও জায়গাই তৈরি হয়নি। তবে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করেছে তাতে খুশি স্থানীয় মানুষজন। এদিকে বাংলাদেশ সীমান্ত এলাকা হিলিতে পরিচয় লুকিয়ে ওই পাঁচ বাংলাদেশি কেন থাকছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *