এসআইআর Stay Replace: আজ বাড়ি বাড়ি BLO, ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে পথে মমতা-অভিষেক

এসআইআর Stay Replace: আজ বাড়ি বাড়ি BLO, ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে পথে মমতা-অভিষেক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR-এর প্রক্রিয়া। আজ, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও-রা। এরইমাঝে  এদিন কলকাতার বুকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোঁড়াসাকো পর্যন্ত এই মিছিলে পা মেলাবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিমুহূর্তের আপডেট সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর লাইভে।

 দুপুর ১.২০: হাওড়া-সহ কলকাতা সংলগ্ন জেলার শাসকদলের বিধায়ক, মন্ত্রী থেকে ব্লকের স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা জমায়েত শুরু করেছেন রেড রোডে।

দুপুর ১২.০১: কিছুক্ষণ পরই শুরু হবে মিছিল। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ধর্মতলা থেকে জোঁড়াসাকো চত্বর। পুলিশে পুলিশে ছয়লাপ এলাকা। 

বেলা ১১.৩০: বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR-এর প্রক্রিয়া। আজ, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও-রা। এদিকে আজই কলকাতার বুকে এসআইআরের প্রতিবাদ মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *