এবার ব্যবসায় মন রোনাল্ডোর! হলিউডে প্রযোজনার পর ৬২৩ কোটি টাকায় খুলছেন হোটেল 

স্বাস্থ্য/HEALTH
Spread the love


জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছেন কিছু দিন আগেই। তার পর থেকে ফুটবলের বাইরের দুনিয়ায় মন দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি জানা গিয়েছিল, হলিউডে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রযোজনা করতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। এবার হোটেল ব্যবসা আরও সম্প্রসারণের পথে হাঁটছেন সিআর সেভেন। প্যারিসে বিপুল অর্থ বিনিয়োগ করে বিলাসবহুল হোটেল তৈরি করছে তাঁর সংস্থা। 

পেস্তানা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে হোটেল ব্যবসা চালান রোনাল্ডো। ২০১৫ সালে সেই অংশীদারিত্ব শুরু হয়েছিল। ২০১৬ সালে নিজের শহর মাদেইরায় প্রথম হোটেল খুলেছিলেন তিনি। তার পর লিসবন, মাদ্রিদ, নিউ ইয়র্ক এবং মারাক্কেশেও ছড়িয়ে পড়ে তাঁর হোটেল ব্যবসা। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে প্যারিস। রোনাল্ডোর সংস্থার ষষ্ঠ হোটেল হতে চলেছে এটি।

আরও পড়ুন:

পেস্তানা গ্রুপের সঙ্গে রোনাল্ডোর ৫০-৫০ অংশীদারিত্ব রয়েছে। হোটেল ব্যবসার দৈনন্দিন পরিচালনার দায়িত্ব অবশ্য নিজে সামলান না তিনি। সেজন্য রয়েছে আলাদা সংস্থা। তবে রোনাল্ডোর প্রতিটি হোটেলেই তাঁর ফুটবলজীবনের কোনও না কোনও ছাপ রাখা হয়। প্যারিসের নতুন হোটেলেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। জানা গিয়েছে, সেখানে ৬২৩ কোটি টাকা খরচ করে হোটেল খুলছেন তিনি।

আগামী বছর উদ্বোধন হওয়ার কথা চারতারা হোটেলটির। সেখানে থাকবে ২১০টি ঘর। পাশাপাশি অতিথিদের জন্য থাকছে রুফটপ, বার এবং সুইমিং পুলের মতো বিলাসবহুল আয়োজন। পর্যটকদের অন্যতম পছন্দের শহর প্যারিস। ফলে রোনাল্ডোর নতুন হোটেল নিয়ে পর্যটকদের আগ্রহ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে। ফুটবল মাঠের পরিচিত গণ্ডি ছাড়িয়ে ব্যবসার দুনিয়াতেও নিজের সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত সিআর৭।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *