ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া। এখনও পর্যন্ত ১১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অসংখ্য। তাসের ঘরের মতো ভাঙছে একের পর এক বাড়িঘর। মৃতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে বহু মানুষ।
মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। ভূমিকম্পের উৎপত্তিস্থল কলম্বিয়ার চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয় প্রতিবেশী দেশ ইকুয়েডর এবং ভেনেজুয়েলা সীমান্তেও। তবে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। কলম্বিয়ার পেরেইরা শহরে মৃত্যু হয়েছে ১৮ জনের। সেখানকার মেয়র মাউরিসিও সালাজার গোটা পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলে অভিহিত করেছে। সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, একাধিক আফটার শকে কেঁপে উঠেছে কলম্বিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে সেগুলির মাত্রা ছিল ৬.০, যা বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কালি শহরে ভেঙে পড়েছে প্রায় ২০টি বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুন:
BREAKING: A 7.4 magnitude earthquake has struck the San José del Palma area of Colombia, with the mayor of Choco stating that, “there are accidents and extreme harm to buildings, and we’re involved about aftershocks” pic.twitter.com/ZkZaOtunM9
— StrandenOSINT (@StrandenOSINT) August 10, 2026
Manizales, Colombia. Terremoto. pic.twitter.com/BzKcaWIHm1
— Jupac (@Jupacg) August 10, 2026
বিধ্বস্ত কলম্বিয়ার একাধিক ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, ভয়ংকর ভূমিকম্পে পেন্ডুলামের মতো দুলছে বাড়িঘর। কোথাও বা আবার তাসের ঘরের মতো সেগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছেন বাসিন্দারা। ইতিমধ্যেই বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আতঙ্ক এবং বেদনায় কলম্বিয়া জুড়ে এখন শুধুই হাহাকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
