উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই। চলল ৬০ রাউন্ড গুলি। খতম চার কুখ্যাত দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস-২ এলাকার এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী।
বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায়, একটি স্করপিও গাড়িতে দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস-২ এলাকায়। এরপরই সেখানে পৌঁছায় পুলিশের অপরাধ দমন শাখার একটি দল। অপরাধ দমন শাকার ডিসিপি জানান, দুষ্কৃতীদের ওই দলটি স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। আগেই মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল দুষ্কৃতীদের ওই গ্যাংটি। তা না দেওয়াতেই হামলা চালায় তারা।
পুলিশ পৌঁছালে দুষ্কৃতীরা গুলি চালানো বন্ধ করে। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। যদিও সেকথায় কান দিয়ে পালটা গুলি পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে ‘ওয়ান্ডেড’ দুষ্কৃতীরা। তখনই পালটা গুলি চালায় পুলিশ। এর জেরে বিদেশ থেকে গ্যাং চালানো দীপক নান্দালের দলের পাঁচজন দুষ্কৃতী আহত হয়। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। গোটা অপারেশনে গুলিবিদ্ধ হয়েছেন তিন পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। মৃত ও আহত দুষ্কৃতীদের বিস্তারিত পরিচয় প্রকশা করা হবে বলে জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।
সর্বশেষ খবর
