আমন্ত্রণ সত্ত্বেও ফাইনালে মেসিদের হয়ে গলা ফাটাতে মাঠে এলেন না ডি’মারিয়া, কিন্তু কেন?

আমন্ত্রণ সত্ত্বেও ফাইনালে মেসিদের হয়ে গলা ফাটাতে মাঠে এলেন না ডি’মারিয়া, কিন্তু কেন?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


লিওনেল মেসির সামনে আরেকটি বিশ্বকাপ ফাইনাল। স্পেনের বিরুদ্ধে নামতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এবার টানা দ্বিতীয় বার আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও একাধিক ঐতিহাসিক নজির গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। মেগা দ্বৈরথের আগে আলোচনায় আঞ্জেল ডি মারিয়ার একটি সিদ্ধান্ত। যিনি দলের ক্যাম্পে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেও প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন:

আর্জেন্টিনার সিনিয়র ফুটবলার ও কোচিং স্টাফের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেন ‘অ্যাঞ্জেলিতো’। তাঁর বিশ্বাস, ফাইনালের আগে দলের পরিবেশ, একাগ্রতা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তিনি মনে করেছেন, সব মনোযোগ মাঠে নামতে যাওয়া ফুটবলারদের দিকেই থাকা উচিত। অনেকেই মনে করেছিলেন, গত বিশ্বকাপ ফাইনালে গোল করা ডি মারিয়া সতীর্থদের সমর্থন করতে নিউ জার্সি যাবেন। কিন্তু তাঁদের আশা পূরণ হচ্ছে না।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪ প্রথম এই খবর প্রকাশ করে। পরে টিওয়াইসি স্পোর্টস এবং ওলে-র মতো সেদেশের প্রথম শ্রেণির ক্রীড়া মিডিয়াও বিষয়টি নিশ্চিত করে। এ২৪-এর এক প্রতিবেদনে ডি মারিয়া বলেন, “আমি জাতীয় দলের এখনকার পরিবেশে ব্যাঘাত ঘটাতে চাই না। তারা ধাপে ধাপে এই ফাইনালে নিজেদের জায়গা অর্জন করেছে।” তবে সশরীরে দলের সঙ্গে না থাকলেও ‘লা আলবিসেলেস্তে’ শিবিরের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে আছেন। মেসি, রদ্রিগো দি পল-সহ দলের কয়েকজন সিনিয়র ফুটবলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ডি মারিয়া। দূরে থেকে তাঁদের মানসিকভাবে উজ্জীবিত করার কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন:

ডি মারিয়ার ক্যাম্পে না যাওয়ার আরেকটি কারণও রয়েছে। এখন তিনি রোজারিও সেন্ট্রালের হয়ে খেলছেন। দক্ষিণ আমেরিকার ব্যস্ত ফুটবল সূচির কারণে ক্লাব থেকে ছুটি পাননি তিনি। ফলে আমেরিকা গিয়ে দলের সঙ্গে সময় কাটানোর সুযোগ কার্যত নেই তাঁর। তবে স্টেডিয়ামে উপস্থিত না থাকলেও আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের অনুপ্রেরণার অন্যতম নাম ডি মারিয়া। কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপের মতো বড় বড় ফাইনালে তাঁর করা ঐতিহাসিক গোলগুলো এখনও দলের কাছে সম্পদ। তাই গ্যালারিতে না থেকেও আলবিসেলেস্তে শিবিরে তিনি থাকবেন। আপাতত দেশের মাটিতে বসেই সাধারণ এক সমর্থকের মতো প্রিয় দলের জন্য গলা ফাটাবেন ডি মারিয়া।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *