Bharat Taxi arrives in Bengal to counter Ola-Uber’s exploitation, amit Shah makes main announcement

Bharat Taxi arrives in Bengal to counter Ola-Uber’s exploitation, amit Shah makes main announcement

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ওলা, উবেরের মতো বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলি ট্যাক্সি চালকদের ‘শোষণ’ করছে। তাই চালকদের স্বার্থে আগেই ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এবার তিনি বাংলায় এসে জানান, বাংলার ট্যাক্সি চালকরাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। এর জন্য আজ, রবিবারই রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষর করেছে ভারত ট্যাক্সি। এর ফলে লাভবান হবেন বাংলার ট্যাক্সি চালকরা।

‘ভারত ট্যাক্সি’র আওতায় চালকের জায়গায় সারথীর কনসেপ্ট লঞ্চ করা হয়েছে। এখানে চালকরাই কোম্পানির মালিক। সম্পূর্ণ মুনাফা যাবে তাঁরই পকেটে। এবিষয়ে এদিন অমিত শাহ বলেন, “সারথীকেই কোম্পানির মালিক বানিয়ে কো-অপারেটিভ ভারত ট্যাক্সির স্থাপন করেছি। সারথীকে ট্য়াক্সি চালক হতে হবে না। তিনিই হবেন গাড়ির মালিক, আবার তিনিই ভারত ট্যাক্সি কোম্পানিরও মালিক। মুনাফা সোজা যাবে চালকের পকেটে। এই নিয়ে আজ রাজ্যের সঙ্গে ভারত ট্যাক্সির মউ স্বাক্ষর হয়েছে।”

আরও পড়ুন:

চলতি বছরই ভারত ট্যাক্সির সূচনা করেন অমিত শাহ। বেসরকারি অ্যাপ ক্যাপ সংস্থার মডেলের সমালোচনা করে দেশের ট্যাক্সি চালকদের পাশে দাঁড়ান তিনি। প্রাথমিক পর্যায়ে গুজরাটের ১৪টি শহরে এই পরিষেবা চালু হয়। পরে ধীরে ধীরে গোটা দেশে ভারত ট্যাক্সি চালুর প্রতিশ্রুতি দেন শাহ। এবার বাংলাতেই ভারত ট্যাক্সি পরিষেবা চালু করতে হয়ে গেল মউ স্বাক্ষর।

উল্লেখ্য়, বেসরকারি সংস্থাগুলি চালকদের কাছ থেকে ব্যাপক অঙ্কের টাকা কমিশন নেয়। এর ফলে ক্ষতি হয় চালকদের। তাই তাঁদের স্বার্থেই ভারত ট্যাক্সি পরিষেবা চালু করা হয়। এই পরিষেবায় যাত্রীদের ভাড়ার পুরো টাকাই চালকরাই পাবেন। এছাড়াও চালকরাই এই প্ল্যাটফর্মের মালিকানার অংশীদার হবেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *