আন্দোলনের নামে জঙ্গিপনা! তলোয়ার-ছুরি নিয়ে হামলা ককরোচদের, আহত ৫ পুলিশকর্মী

আন্দোলনের নামে জঙ্গিপনা! তলোয়ার-ছুরি নিয়ে হামলা ককরোচদের, আহত ৫ পুলিশকর্মী

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


রাত বাড়তে ফের অগ্নিগর্ভ হল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। বুধবার রাত পৌনে ন’টা নাগাদ প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ঠিক সেই সময়ই নতুন করে বিক্ষোভ শুরু করেন প্রতিবাদীরা। দিল্লির টলস্টয় মার্গে পুলিশকে লক্ষ্য পাথর ছোড়া হয়। পালটা লাঠিচার্জ শুরু করে পুলিশও। অন্যদিকে, মুম্বইতেও প্রতিবাদে নেমেছে ককরোচ জনতা পার্টির সদস্য়রা।

দিল্লি পুলিশ সূত্র খবর, যন্তর মন্তর থেকে প্রতিবাদীদের একটা বড় অংশ বুধবার এগোতে থাকে টলস্টয় মার্গের দিকে। সেখান থেকেই বাড়তে থাকে উত্তেজনা। আচমকা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। প্রবল উত্তেজনার মধ্যে প্রতিবাদীদের কয়েকজনের হাতে তরোয়াল, খুকরির মতো ধারাল অস্ত্রও দেখা যায় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *