শাড়ি কিনে দেননি স্বামী! ‘অপরাধে’ কুকার দিয়ে স্বামীকে মার, তারপর…

শাড়ি কিনে দেননি স্বামী! ‘অপরাধে’ কুকার দিয়ে স্বামীকে মার, তারপর…

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বারবার আর্জি জানিয়েও শাড়ি কিনে দেননি স্বামী। তাই প্রেসার কুকার দিতে বেধড়ক মার! পরে শ্বাসরোধ করে যুবককে খুনের অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হরেরাম কিশুনজি সিং (৩৫)। বেশ কয়েকদিন ধরেই স্ত্রীয়ের সঙ্গে তাঁর অশান্তি চলছিল। অভিযোগ, তরুণী বারবার তাঁকে শাড়ি কেনার আর্জি জানালেও তিনি কিছুতেই তা কিনে দিচ্ছিলেন না। কিন্তু রবিবার বিবাদ চরমে ওঠে। রাগের বশে তরুণী প্রেসার কুকার দিয়ে তাঁর স্বামীকে বেধড়ক মারধর করেন। শুধু তাই নয়, কুকারের হাতল দিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলেও অভিযোগ। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশের একটি সূত্রের দাবি, প্রথমে তরুণী তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। গোটা বিষয়টিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেন। তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের করে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তদন্তে নয়া মোড় আসে। রিপোর্টে বলা হয়, শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে হরেরামের। এরপরই  পরিবারের অন্যন্য সদস্য এবং তাঁর স্ত্রীকে জেরা করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, তরুণীর বয়ানে একাধিক অসঙ্গতি ছিল। তখনই তাঁর উপর সন্দেহ তৈরি হয়। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *