অবশেষে কেকেআরের প্রথম একাদশে বঙ্গসন্তান? নিলামে তারকা ক্রিকেটারকে কিনতে পারে নাইটরা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কেকেআর বাংলার দল। তবু বাঙালি ক্রিকেটারদের খেলার সুযোগ দেয় না শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ রয়েছে। মাঝেমধ্যে শাকিব আল হাসান বা মাশরাফি মোর্তাজারা খেলেছেন বটে, কিন্তু ভারতীয় বাঙালি ক্রিকেটাররা সেভাবে নাইটদের প্রথম একাদশে নিয়মিত পাননি। তবে ক্রিকেটমহলের একাংশের ধারণা, এবার ছবিটা পালটে যাবে। পরের মরশুমে হয়তো কেকেআরের প্রথম একাদশে এক বাঙালিকে খেলতে দেখা যেতে পারে।

মঙ্গলবার আইপিএল দলগুলির রিটেনশন লিস্ট প্রকাশিত হয়েছে। অনুকূল রায়, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, মণীশ পাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সার্থক রঞ্জন, সৌরভ দুবে, সুনীল নারিন, টিম সেইফার্ট, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তীদের ধরে রেখেছে নাইটরা। তবে একগুচ্ছ ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪১.৬৫ কোটি নিয়ে মিনি অকশনে যাবে কেকেআর।

আরও পড়ুন:

আপাতত কেকেআরের যা অবস্থা, নাইটরা অবশ্যই টপ অর্ডারে একজন ভালো ভারতীয় ব্যাটার বা ওপেনারের খোঁজ করবে। সেক্ষেত্রে তাঁদের টার্গেট হতে পারেন আগে কেকেআরের অধিনায়কত্ব করা নীতীশ রানা। নাইটদের জার্সিতে বেশ ভালোই পারফরম্যান্স তাঁর। কেকেআর ছেড়ে তিনি গিয়েছিলেন দিল্লিতে। কিন্তু এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে নীতীশকে। আবার বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলের কথাও ভাবা হতে পারে। মেগা অকশনের আগে তাঁকে চার কোটি টাকায় রিটেন করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু এবার তাঁকেও ছেড়ে দেওয়া হয়েছে।

আসলে চলতি বছর আইপিএলের পরই ধর্ষণের অভিযোগ ওঠে অভিষেকের বিরুদ্ধে। একমাসেরও বেশি সময় জেলে বন্দি ছিলেন। তবে রনজি ট্রফির মরশুম শুরু হতেই জামিন পেয়ে যোগ দেন বাংলা দলে। প্রত্যাবর্তনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তিনি ভালো ফর্মে আছেন। কিন্তু এতকিছুর পরেও দিল্লি ধরে রাখল না অভিষেককে। এবার নিলামে কেকেআর ঝাঁপাতে পারে অভিষেককে কেনার জন্য। শেষ পর্যন্ত কি বেগুনি জার্সিতে খেলবেন এক বঙ্গসন্তান?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *